সাইক্লোন মোকাবিলা, সুন্দরবন জুড়ে রোপণ করা হল ১৫ কোটি ম্যানগ্রোভ

ম্যানগ্রোভই রক্ষা করে সুন্দরবনকে। সেই সুন্দরবনেই বিপন্ন হয়ে পড়ছে ম্যানগ্রোভ। ফলে সাইক্লোন বা জলের তোড়ে ভেসে যেতে পারে সুন্দরবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইক্লোন (CYCLONE) মোকাবিলায় জুড়ি মেলা ভার ম্যানগ্রোভের। ম্যানগ্রোভ অরণ্যের জন্যই বারবার রক্ষা পেয়েছে সুন্দরবন। তবুও কমছে ম্যানগ্রোভ গাছ। তাই সুন্দরবন (SUNDARBAN) বাঁচাতে বেশ কয়েক বছর ধরে উদ্যোগ নেওয়া হয়েছে ম্যানগ্রোভ (MANGROVE) গাছ লাগানোর। লক্ষ্য উপকূলবর্তী এলাকায় বায়োশিল্ড তৈরি করা। সমগ্র সুন্দরবন জুড়ে ইতিমধ্যেই রোপণ করা হয়েছে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ।

বাতাস থেকে কার্বণ সংগ্রহ করে মাটিতে মেশানোর ক্ষমতা অন্যান্য গাছের থেকে ম্যানগ্রোভের ১০ শতাংশ বেশি। সাইক্লোনের হাত থেকে রক্ষা পেতে সুন্দরবন জুড়ে তাই লাগানো হয়েছে ১৫ কোটি ম্যানগ্রোভ। নতুন ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে প্রায় ১০ হাজার একর জমি জুড়ে। উদ্যোগ রাজ্য সরকারের পরিবেশ ও বনদফতরের।  দফতর সূত্রে জানা গিয়েছে, উপকূলবর্তী এলাকায় বায়োশিল্ড তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানগ্রোভই রক্ষা করে সুন্দরবনকে। সেই সুন্দরবনেই বিপন্ন হয়ে পড়ছে ম্যানগ্রোভ। ফলে সাইক্লোন বা জলের তোড়ে ভেসে যেতে পারে সুন্দরবন। বিপর্যয় থেকে রক্ষা পেতেই এই বায়োশিল্ডের উদ্যোগ।

২০০৯ সালে ভয়াবহ ক্ষতি হয়েছিল সুন্দরবনের। তার ১০ বছর পরে ২০১৯ সালে বুলবুল ২০২০ সালে আমফান এং ২০২১ সালে আসে যশ। পরপর ৩ বছর বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে সুন্দরবনকে। যা ক্ষতি হয়েছে তার বেশিরভাগটাই ম্যানগ্রোভ কমে যাওয়ার কারণে। আবার যতটুকু রক্ষা হয়েছে, তা ওই ম্যানগ্রোভ থাকার জন্যই। তাই সাইক্লোন মোকাবিলায় বায়োশিল্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে উপকূলবর্তী এলাকায়। পরিবেশ দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, এই ম্যানগ্রোভ আসলে প্রাচীর। যা বিপর্যয় থেকে রক্ষা করবে উপকূলবর্তী এলাকাকে। সাইক্লোনে বাঁধা দেবে ম্যানগ্রোভ অরণ্য। জানা গিয়েছে, এই বায়োশিল্ডের জন্য ইতিমধ্যেই খরচ হয়েছে প্রায় ৭০ কোটি টাকা।

দফতর সূত্রে জানানো হয়েছে, এই উদ্যোগে সামিল করা হয়েছিল বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীকেও। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এগিয়ে এসেছেন বিশেষ উৎসাহে। এই প্রসঙ্গে পরিবেশমন্ত্রী রত্না দে নাগ বলেন, পরিবেশ বাঁচাতেই এই উদ্যোগ। ম্যানগ্রোভ রোপণ সাফল্যের সঙ্গে করা হয়েছে। বায়োশিল্ড (BIOSHIELD) গড়তে বিশেষ নজর দিয়েছে দফতর।

 


				

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক