স্বামীকে মাদক খাইয়ে হাত-পা-মুখ বেঁধে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বিয়ের ২ মাসের মধ্যে স্বামীকে মাদক খাইয়ে হাত-পা ও মুখ বেঁধে খুনের চেষ্টার অভিযোগ উঠল বধূর বিরুদ্ধে। অভিযুক্ত বধূকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের ২ মাসের মধ্যে স্বামীকে মাদক খাইয়ে হাত-পা ও মুখ বেঁধে খুনের চেষ্টার অভিযোগ উঠল বধূর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ থানার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকার রাহুত গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নির্যাতিত স্বামীর গোঙানির শব্দ শুনে বাড়ির লোকেরা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।  এরপরই হইচই শুনে বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা। স্বামীকে নির্যাতন এবং খুন করার চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত প্রধান। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নববধূকে উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যে অভিযুক্ত গৃহবধূ আসমিরা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বামী আয়াতুল শেখ।

স্থানীয়রা জানান, রাহুত গ্রামের বাসিন্দা আয়াতুল শেখের সঙ্গে দু’মাস আগে বিয়ে হয় ইংরেজবাজারের নরহাটটা গ্রাম পঞ্চায়েতের সাতঘরিয়া গ্রামের বাসিন্দা আসমিরা খাতুনের। কিছুদিন আগে ভিন রাজ্য থেকে কাজ করে পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের রাহুত গ্রামে নিজের বাড়িতে ফেরেন আয়াতুল।  অভিযোগ, বাড়ি ফেরার পরই আচমকা স্ত্রীর দ্বরা এমন নির্যাতনের শিকার হন তিনি। আয়াতুল শেখ বলেন, ‘এক সপ্তাহ হল আমি ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছি । সব সময় আমাকে ঘুম পাড়িয়ে রাখা হতো। খাবারের সঙ্গে মাদকজাতীয় কিছু খাইয়ে দেওয়া হতো। সবসময় বাড়ীতেই ঝিম মেরে বসে থাকতাম । সদ্য বিবাহিত স্ত্রী আজমিরা খাতুনকে আমি এব্যাপারে অনেক জিজ্ঞাসা করেছিলাম । কিন্তু কিছু উত্তর দেয়নি সে। সোমবার রাতে হঠাৎ করে আমাকে ওর অন্তর্বাস দিয়ে মুখ বাধে। তারপর হাত-পা বেঁধে কাউকে ফোন করে আমাকে খুন করার কথা বলতে থাকে। সমস্ত ভিডিওটা আমার মোবাইল থেকে করা হয়। আমার গোঙানির শব্দ শুনে পাশের ঘর থেকে বৃদ্ধ বাবা-মা ছুটে আসে। তারপর চিৎকার-চেঁচামেচিতে পাড়া-প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে। নইলে হয়তো আমাকে আসমিরা খুন করে ফেলত।’ অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মহিলাটি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকতে পারে নতুবা বিবাহ বহির্ভূত কোনো কারণ থাকতে পারে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আপাতত ওই মহিলাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের