কলকাতায় গঙ্গার ঘাটে নির্বিঘ্নেই চলছে প্রতিমা বিসর্জন, সতর্ক পুলিশ ও পুরসভা

আজ বিজয়া দশমী, চারিদিকে অশ্রসজল চোখে বিসর্জনের প্রস্তুতি চলছে। প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত কলকাতা। পুরসভা (KMC) ও পুলিশ ((Kolkata Police) একযোগে কাজে নেমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিজয়া দশমী, চারিদিকে অশ্রসজল চোখে বিসর্জনের প্রস্তুতি চলছে। প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত কলকাতা। পুরসভা (KMC) ও পুলিশ (Kolkata Police) একযোগে কাজে নেমেছে। প্রতিমা বিসর্জনের নীলনকশাও তৈরি। যদিও শুক্রবার দশমীতে কলকাতার বাড়ির প্রতিমা এবং ছোট বারোয়ারি পুজোগুলির প্রতিমাই বিসর্জন হবে। প্রায় চার হাজারেরও বেশি প্রতিমা বিসর্জন হয় কলকাতার গঙ্গাঘাটগুলিতে। তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে চারদিন নির্দিষ্ট করে দেওয়ার কারণে একদিনে খুব বেশি প্রতিমা নিরঞ্জন হবে না। শুক্রবার দুপুর থেকেই কলকাতার কয়েকটি ঘাটে চলছে প্রতিমা বিসর্জনের পালা। সন্ধ্যে পর্যন্ত নির্বিঘ্নেই চলছে বিসর্জন। সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।

এদিন কম প্রতিমা বিসর্জনের ফলে সবদিক দেখে নেওয়ার সুযোগ কলকাতা পুরসভা ও পুলিশের। কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, ১৮ অক্টোবর, সোমবারের মধ্যে কলকাতার সমস্ত প্রতিমা বিসর্জন দিতে হবে। ফলে ধরে নেওয়া হচ্ছে, রবি ও সোমবারই কলকাতার বড় পুজোগুলি বিসর্জনের ব্যবস্থা করবে। সেইমতো কলকাতার ১৭টি গঙ্গার ঘাট চিহ্নিত করে সেখানে সবরকম ব্যবস্থা নিয়েছে পুলিশ ও পুরসভা। শুক্রবার বাগবাজার, কুমারটুলি ঘাটেও চলছে  প্রতিমা নিরঞ্জনের পালা। দুপুর থেকেই নিয়ম মেনে সিঁদুর খেলায় মাতেন মহিলারা। দেখা গেল অনেকেই সঙ্গে করে করোনা টিকার শংসাপত্রটি নিয়ে এসেছিলেন। 


কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এদিন দই ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য যে কৃত্রিম জলাশয় উদ্বোধন করলেন। তিনি জানিয়েছেন, বিসর্জনে দূষণ নিয়ে অভিযোগ মেটাতে হেস্টিংসের দই ঘাটের কাছে গঙ্গার ঘাটে গঙ্গাজল দিয়েই হোসপাইপ ব্যবহার করে প্রতিমা গলানোর উদ্যোগ নিয়েছি আমরা। তিনি আরও জানান, গত বছরের মতোই করোনা সংক্রমণের কথা মাথায় রেখে, সতর্কতামূলক সব ধরণের ব্যবস্থা নিয়েছে পুরসভা। জাজেস ঘাট, বাজে কদমতলা ঘাট ও দই ঘাটে ক্রেন ও জেসিবি মেশিন মোতায়েন করা হয়েছে। এগুলি ছাড়াও আরও কয়েকটি ঘাটে বেশি সংখ্যক পুরকর্মী, পুলিশ মোতায়েন করা হয়েছে। ২টি ওয়াচ টাওয়ার থেকে চলবে পুলিশের নজরদারি। ডিজে অথবা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গঙ্গাবক্ষে স্পিড বোটে চলছে নজরদারি।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান