‘আমার পর্নদুনিয়ার অতীত জেনে ভুল বুঝতে পারে সন্তানরা’, ভয় তাড়া করে সানিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। তাঁর সৌন্দর্য্যে, ফিগারে মজে আসমুদ্র হিমাচল। ৪১ বছর বয়সেও নায়িকার পাগল করা সৌন্দর্য্য দেখে মূর্ছা যায় নারী-পুরুষ উভয়েই। কিছুদিন আগেই ৪১ বছরে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। তবে এখন তিনি বলিউডের একজন দাপুটে নায়িকা। ঐশ্বর্য্য, সম্পত্তিতে মোড়া তাঁর রাজপাঠ। স্বামী ড্যানিয়েল ওয়েবার, তিন সন্তানকে নিয়ে ভরা সংসার অভিনেত্রীর। কিন্তু তাও নায়িকার অতীত যে বড্ড কলঙ্কিত। অভিনেত্রীর কেরিয়ার শুরু হয়, ‘পর্ন’ ছবির মাধ্যমে। বলিউডে নিজের অভিনয়ের দ্বারা নিজের জায়গা পোক্ত করলেও, দেশবাসীদের কাছে তিনি এখনও ‘পর্নস্টার’ নামেই পরিচিত। তবে বলিউডের বেশ কয়েকটি ছবি এবং ওয়েবসিরিজে তাঁর অসাধারণ অভিনয় সত্যই প্রশংসিত।

কিন্তু সানির অতীত তাঁকে মাঝে মধ্যেই ভয় দেখায়, বিশেষ করে তাঁর সন্তানদের জন্যে। নায়িকা পর্নতারকা ট্যাগ অনেক আগেই পরিত্যাগ করলেও দেশবাসীর কাছে তাঁর এখনও পরিচয় পর্নতারকা হিসেবে। কিন্তু তাঁর এখন ভয়, তাঁর সন্তানরা যেন তাঁর অতীত পরিচয় কখনও না জানতে পারে, তাহলে তাঁদের মাকে তাঁরা কখনই পছন্দ করবে না। সাম্প্রতিক একটি চ্যাটশোতে অভিনেত্রী শেয়ার করেছেন যে, তিনি এখন উদ্বিগ্ন, তাঁর মতে তাঁর সন্তানরা তাঁর অতীতের কথা জানলে তাঁকে পছন্দ নাও করতে পারে। তাঁর কথায়, “আমার বাচ্চারা বড় হয়ে আমার বিষয়ে অনেক কিছু জানার পর, আমাকে নাও পছন্দ করতে পারে। আমি মনে করি না যে, বাচ্চাদের ভালবাসা দেখানোর জন্য অনেক টাকার প্রয়োজন। অনেকেই মনে করেন, সন্তানের কাছে ভালবাসা প্রদর্শন করার জন্য দামী জিনিসের প্রয়োজন, কিন্তু এটি সত্য নয়।

আমার বাড়ি আমি পছন্দের জিনিস দিয়ে সাজিয়েছি। আমার এক ছেলে অগ্নিনির্বাপক হতে চায়। সম্প্রতি আমার মেয়ে নিশাকে বলেছিলাম যে সে ব্যালে এবং পিয়ানো বাজানোর অনুশীলন করতে পারে। তাই আমি মনে করি, একজন অভিভাবক হিসেবে, আপনি আপনার বাচ্চাদের জন্যে কতটা করতে পারেন, তা আপনি তাঁদের ভাল পাশে থেকে করুন।” সানি এখন তাঁর কাজের পাশাপাশি চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন। বর্তমানে এক মেয়ে আর দুই যমজ পুত্রের মা তিনি। কিন্তু একটা সময় ছিল যখন এই অভিনেত্রী বলিউডে ভালো কাজ পেতে হিমশিম খেয়েছিলেন। তখন তাঁকে শুধুমাত্র বি-গ্রেড ছবির প্রস্তাব দেওয়া হত। তবে তিনি এখন অতীত ভুলে বর্তমানকে বিশ্বাস করেন। তাঁর ধারণা, তারা সন্তানরাও তাঁকে বড় হয়ে সমর্থন করবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার