‘রোডিজ’ কেন ছেড়েছিলেন রঘু, জানালেন Jose Covaco

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের একটি জনপ্রিয় রিয়্যালিটি শো MTV-Roadies। যদিও এটি মূলতঃ একটি গেমশো। এই শোয়ে অংশগ্রহণ করার জন্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। এতটাই পপুলার এই শো। কয়েক বছর আগে এই শোয়ের সুবাদেই Jose Covaco এর সঙ্গে রঘু রামের পরিচয় হয়েছিল, তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ ভাল ছিল। এবার তিনিই এই শোয়ের একটি স্মৃতি টানলেন। জানালেন এই শোয়ের দাপুটে বিচারক রঘু, কেন এই শোয়ের বিচারকপদ ছেড়েছিলেন।

দেশের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শোয়ের গৌরবময় দিনগুলির কথা স্মরণ করে জশ এবার একটি সাক্ষাৎকারে বললেন, রঘু এই শোয়ের একজন অংশ থাকাকালীন এই শোয়ের জনপ্রিয়তা অন্য স্তরে পৌঁছেছিল। কিন্তু কেন রঘু এই শো ছেড়েছিলেন? এই প্রসঙ্গে জশ বললজন, সেই সময়ে রোডিজ ভারতের টপ রিয়্যালিটি শোয়ের মধ্যে একটি ছিল। আর এই শোয়ের এতটা জনপ্রিয়তার কারণে বিচারকদের সর্বদা দেহরক্ষীদের সঙ্গে ভ্রমণ করতে হত। আর রঘুর বিতর্কিত ভাবমূর্তি থাকায় তিনি প্রতিনিয়ত হুমকির মুখে পড়তেন। আসলে এই শোয়ের বিচারকরা একটু ‘Tough and Rough’ বৈশিষ্ট্যযুক্ত হয়। তাই লোকেরা বিচারকদের নানা রকম হুমকি দেওয়ার কারণে তাঁদের সবসময় দেহরক্ষী নিয়ে চলতে হত।

Jose Covaco বলেছিলেন, “রঘুর সঙ্গে যখন আমার প্রথমবার দেখা হয়েছিল, তখন রোডিজ শীর্ষে ছিল। আমি যখন তাঁর সঙ্গে দেখা করি, তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ‘আপনার চিবুক দুর্বল’। রঘু এমনই একজন, যে ক্ষণে ভাল ক্ষণে খারাপ। মাঝে মাঝে সে আপনার সঙ্গে এমন ব্যবহার করবে, তখন আপনি ভাববেন রঘু খুব শান্ত লোক।’

শো থেকে রঘুর প্রস্থান করলেন কেন, সেই বিষয়ে জশ বলেছিলেন, “আমি মনে করি, আপনি সব সময় একই জিনিস একাধারে করতে পারবেন না, মাঝে বিরতি নিতেই হবে। আমি যেমন ১০ বছর রেডিওতে কাজ করেছি, রঘুও তেমনি এত বছর ধরে রোডিজে বিচারকের আসনে ছিলেন। হয়তো এই কারণেই হয়তো রঘু অনুভব করেছিলেন যে, তিনি এবার অন্য কিছু করবেন বা চ্যানেলও অন্য কিছু চেয়েছিল। তবে আমি কোনো বিষয়েই নিশ্চিত নই আসলে কী ঘটেছে! এক বছর রঘু শো ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু দর্শকদের অনুরোধে ফের চ্যানেল কর্তৃপক্ষ রঘুকে ফিরিয়ে এনেছিল। এরপরেও তিনি কয়েকটি সিজন করেছিলেন। কিন্তু শেষে তিনি নিজেই সিদ্ধান্ত নেন তিনি এবার এই শো ছাড়বেন। তাই হয়তো ছেড়ে দিয়েছেন তিনি রোডিজ।”

২০০৩ সাল থেকে শুরু হয়ে রোডিজ। প্রথম রঘু ও তাঁর যমজ ভাই রাজীব লক্ষ্মণ এই শোয়ের বিচারক আসনে ছিলেন। তখন এই শো হোস্ট করতেন রণবিজয় সিং৷ অভিনেতা আয়ুষ্মান খুরানা এই শোয়ে জেতার পরেই শোবিজ দুনিয়ায় পা রাখেন, আর এখন তিনি দেশের একজন খ্যাতনামা অভিনেতা। এছাড়াও এই শোয়ের অন্যান্য জনপ্রিয় প্রাক্তন প্রতিযোগীদের মধ্যে রয়েছেন, বানি জে, প্রিন্স নারুলা, বিশাল কারওয়াল এবং আঁচল খুরানা। এই শোটি বর্তমানে ১৮ নম্বর সিজনে পাড়ি দিয়েছে। এখন এই শোয়ের হোস্ট করেছেন অভিনেতা সোনু সুদ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার