Loading live market data...
Loading active stocks...
Connecting...

দ্বন্দ্ব শেষ, ভাগ্নেকে ক্ষমা করলেন গোবিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা গোবিন্দার সঙ্গে তাঁর ভাগ্নে কৃষ্ণা অভিষেকের (Krishna Abhishek) সম্পর্ক ভাল নয় এই কথা কম বেশি সবারই জানা। একবার একটি সাক্ষাৎকারে গোবিন্দা নিজেই জানিয়েছিলেন যে, কৃষ্ণা তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে, কৃষ্ণার বাচ্চাদের জন্মের সময় গোবিন্দা হাসপাতালে দেখতে যান নি, এই কথা যেই তাঁকে বলেছিল, সম্পূর্ণ মিথ্যা ছিল। হতে পারে কোনও একজন লেখক ভুল লিখেছিলেন। এরপরেই গোবিন্দা বলেছিলেন, তাঁর স্ত্রী তাঁকে কৃষ্ণের মতন তরুণ প্রজন্মের কাজে কোনও হস্তক্ষেপ করতে না করেছিলেন। কিন্তু তিনি তাঁর সন্তান সম ভাগ্নেকে ক্ষমা করে দিয়েছেন অনেক আগেই। এটি নিছকই ভুল বোঝাবুঝি ছিল।

কিন্তু গোবিন্দার কাছে এখনও কৃষ্ণ একজন ‘ভালো ছেলে’। তাই তাঁর পরামর্শ, কৃষ্ণ কঠোর পরিশ্রম করুক, ঈশ্বর সর্বদা তাঁকে আশীর্বাদ করুক। গোবিন্দা আরও বলেছিলেন যে, কৃষ্ণ নিজেই বলেছিলেন যে, তিনি কখনই কৃষ্ণার নবজাতক বাচ্চাদের হাসপাতালে দেখতে আসেননি, কিন্তু এই কথা সম্পূর্ন ভুল। গোবিন্দা প্রায় চারবার তাঁর সন্তানকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে, কিন্তু তখন তাঁকে বলা হয়েছিল, বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারবেন না তিনি। হয়তো হাসপাতালের সতর্কতার জন্যেই এই ব্যবস্থা করেছিল।

তবে অনেকদিন আগেই এই ঘটনার জন্যে মামার কাছে মাফ চেয়ে নিয়েছিলেন কৃষ্ণা অভিষেক। গোবিন্দাকে তিনি ক্ষমা করতে বলেছিলে। তিনি সমস্ত অতীত ভুলে যেতে চান, সেটাও জানিয়েছিলেন। তবে এই ঘটনার খলনায়িকা ছিলেন গোবিন্দার বোন অর্থাৎ কৃষ্ণার মা। কৃষ্ণা একবার মণীশ পলের একটি পোডকাস্ট শোতে অশ্রুসিক্তভাবে গোবিন্দার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, ‘মামা আমি আপনাকে অনেক ভালবাসি, এবং আমি আপনাকে অনেক মিস করি। আমার বোঝা উচিত ছিল যে, কাগজপত্র এবং মিডিয়াতে যা যা প্রকাশিত হয় তা আমার বিশ্বাস করা এক্কেবারেই উচিত ছিল না। আমি আপনাকে খুব মিস করি। আমি চাই আমার সন্তানরা খুব শীঘ্রই, আমার মামার সঙ্গে খেলুক। আমি জানি আমার মামাও আমাকে অনেক মিস করে।” কৃষ্ণার এই কথাগুলি প্রকাশ্যে আসার পরেই অভিষেকের এই ক্ষমা প্রার্থনা গোবিন্দাও মেনে নিয়ে তাঁকে ক্ষমা করেছিলেন, তাও আবার প্রকাশ্যে সেটা জানিয়েছিলেন।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর