ভাইজানের পরিবারে হুমকি চিঠি পাঠিয়েছিল বিষ্ণোইঃ পুলিশ

রেন্স বিষ্ণোইয়ের গ্যংয়ের তিন সদস্য বলিউড অভিনেতা সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে প্রাণহানির হুমকিসহ একটি উড়ো চিঠি পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অল্পের জন্য রক্ষা পেলেন সলমন। তাঁর গ্যালাক্সি অ্যাপার্ট্মেন্ট এর বাইরে শার্প শুটার পাঠায় বিষ্ণোই। এরপরই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় ভাইজানের বাড়ি। দিনের ঠিক যেসময়ে নিরাপত্তারক্ষী ছাড়া থাকেন সলমন অর্থাৎ সাইকেল চালানোর সময় সেই সময়কেই টার্গেট করেছিল তারা। 

লরেন্স বিষ্ণোইয়ের গ্যংয়ের তিন সদস্য বলিউড অভিনেতা সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে প্রাণহানির হুমকিসহ একটি উড়ো চিঠি পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে। এবং এইভাবে সম্পূর্ণ বিষয়টি ছকে ফেলার মত বিষয় গ্যাংস্টার বিক্রম ব্রার মস্তিস্কপ্রসূত ছিল বলে মনে করা হচ্ছে। তাদের পরিকল্পনা ছিল মৃত্যুর হুমকি দিয়ে এই অভিনেতা পরিবার থেকে মোটা টাকা আত্মসাৎ করা। অন্যদিকে ‘মহাকাল’ আলিয়াস সৌরভ কাম্বলেকে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং তারাই সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের মূলে রয়েছে এই সন্দেহে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা বৃহস্পতিবার কাম্বলেকে জিজ্ঞাসাবাদ করে। 

মুসেওয়ালা খুনের ঘটনাতেও কাম্বলেকে দিল্লি পুলিশের স্পেশাল সেল জিজ্ঞাসাবাদ চালিয়েছিল, একইসঙ্গে পঞ্জাব পুলিশের একটি দলও তাকে একই মামলায় জিজ্ঞাসাবাদ করতে পুনে পৌঁছায়। ‘মহাকাল’কে এই সপ্তাহের শুরুতে গ্রেফতার করেছিল পুনে পুলিশ। তিনি তদন্তকারীদের বলেছেন যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তিনজন সদস্য রাজস্থানের জালৌর থেকে এসেছিলেন এবং তাদের একজন চিঠিটি বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকার একটি বেঞ্চে রেখেছিলেন যেখানে প্রখ্যাত চিত্রনাট্য লেখক এবং সলমনের বাবা সেলিম খান রবিবার সকালে হাঁটার পরে চিঠিটি পান।

বিষ্ণোই গ্যাংয়ের অংশ বিক্রম ব্রার কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার ভাই। মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের পর সলমন খানকে টার্গেট করে এবং তাঁর কাছ থেকে অর্থ আদায় করার পরিকল্পনা করে। সেই চিঠিতে লেখা ছিল মুসেওয়ালা জ্যায়সা কর দুঙ্গা।’ এরপরেই সন্দেহের তীর যায় লরেন্সের দিকে। যদিও সেইসব দায় অস্বীকার করে নেয় লরেন্স। দিল্লি পুলিশ জানায় লরেন্স তাদের হেফাজতে রয়েছে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ