বিজয়া স্পেশাল রেসেপি: ছোট গজা

দোকানে মিষ্টির হরেক রকম পশরা থাকলেও বাড়ির তৈরি মিষ্টির স্বাদই থাকে আলাদা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর সকাল থেকেই শুরু হয় মিষ্টিমুখ। দোকানে মিষ্টির হরেক রকম পশরা থাকলেও বাড়ির তৈরি মিষ্টির স্বাদই থাকে আলাদা। তাই এ বছর দোকানের মিষ্টির উপর ভরসা না করে বাড়িতেই বানিয়ে ফেলুন মিষ্টি ৷ রান্নাঘরে তৈরি হোক ছোট গজা।

উপকরণ:

১. ময়দা ২ কাপ,

২. চিনি ১ টেবিল-চামচ,

৩. সয়াবিন তেল আধা কাপ, 

৪. গুঁড়ো দুধ সিকি কাপ,

৫. লবণ সিকি চা-চামচ ও তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি:

ময়দা, তেল, লবণ, চিনি ও গুঁড়ো দুধ দিয়ে শক্ত খামির বানাতে হবে। ১৫ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এবার ওই খামির দিয়ে সিকি ইঞ্চি পুরু রুটি বেলতে হবে এবং ওই মাপে চিকন করে লম্বা গজার মতো কেটে নিতে হবে। তেল হালকা গরম করে ওই তেলে গজাগুলো ছেড়ে মাঝারি আঁচে বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন। এবার তেল থেকে তুলে টিস্যুতে ছড়িয়ে দিন। ১ কাপ চিনি ও আধা কাপ জল গ্যাসে দিয়ে নারিয়ে নিন কিছুক্ষণ। এবার তাতে গজাগুলো দিয়ে আবার নেড়ে। যতক্ষণ পর্যন্ত গজাগুলো ঝরঝরা না হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এরপর নামিয়ে পরিবেশন করুন গরম গরম গজা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের