হজরত মহম্মদকে নিয়ে কটূক্তি: বিক্ষোভকারীদের হামলায় আহত তিন পুলিশ কর্মী

রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওই হামলার ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপূর শর্মার কটূক্তির প্রতিবাদে দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। রাজধানী ঢাকার মোহাম্মদপুর (Mohammadpur) ও নারায়ণগঞ্জের (Narayangunje)  সিদ্ধিরগঞ্জে বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন তিন পুলিশ কর্মী। তিনজনই হাসপাতালে ভর্তি। বিক্ষোভের নামে যাতে সাম্প্রদায়িক হিংসা না ছড়ায় তার জন্য বিশেষ সতর্ক থাকার জন্য জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় বাড়তি টহলদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপূর শর্মার কুমন্তব্যের প্রতিবাদে শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী শাহী জামে মসজিদের (Adamji Shahi Jame Masjid) সামনে বিক্ষোভ দেখান  মুসল্লিরা। পরে বিক্ষোভ সমাবেশে উস্কানিমূলক ভাষণ দেন জামে মসজিদের ইমাম। ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক (SI Azizul Haque) ভারতের বিষয় নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করার অনুরোধ জানান। এতেই ক্ষিপ্ত হয়ে তাঁর উপরে চড়াও হন মুসল্লিরা শুরু হয় গণপিটুনি। বেশ কয়েকজন ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে মসজিদ কমিটির সভাপতির বাড়িতে নিয়ে যান। সেখানেও চড়াও হয়ে ফের মারধর করা হয় ওই পুলিশ কর্মীকে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ঢাকার মোহাম্মদপুরে। হজরত মহম্মদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা উদ্যান এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল একটি কট্টরপন্থী মুসলিম সংগঠন। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ (Mohammadpur P S OC Abul Kalam Azad)। দ্রুত বিক্ষোভ কর্মসূচি শেষ করার জন্য বিক্ষোভকারীদের অনুরোধ জানান তিনি। সঙ্গে সঙ্গেই পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে বিক্ষোভকারীরা। মাটিতে ফেলে ওসি আবুল কালাম আজাদ ও এসআই জাহাঙ্গীর আলমকে কিল, চড় ঘুষি মারা হয়। মাথায় গুরুতর আঘাত পান ওসি। তাঁকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন