হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, বার্তা ভাইজানের

শনিবার ২ টি সভায় অংশগ্রহণ করেন ভাইজান। বলেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। কারণ, নবীর প্রেম অন্য ধর্মকেও ভালবাসতে শেখায়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুরফুরা (FURFURA) শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী হিংসা বন্ধের আবেদন জানিয়েছিলেন শনিবার দুপুরে। তারপরে হিংসা বন্ধ করতে বলে বার্তা দিলেন ফুরফুরা শরীফের অপর পীরজাদা আব্বাস সিদ্দিকী। আব্বাস পরিচিত ভাইজান নামেই। বলেন, ধর্ম নিয়ে মন্তব্যের পাল্টা হিংসার রাজনীতি করলে ক্ষমা করবেন না নবী। তাঁর বার্তা, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। সভাস্থল থেকে এই বার্তাই দেন ভাইজান (VAIJAN)।

শনিবার ২ টি সভায় অংশগ্রহণ করেন ভাইজান। উত্তর ২৪ পরগণার অশোকনগরের রাজীবপুরের কাছে ও আমডাঙার কাছারি মোড়ে এদিন সভা করেন আব্বাস সিদ্দিকী। সেই ২ সভা থেকেই তিনি বার্তা দেন, হিংসা বন্ধ করার। বলেন, ধর্ম নিয়ে অনেকজনই বাজে কথা বলে কিন্তু তার প্রতিবাদে হিংসার রাজনীতি করলে নবী ক্ষমা করবেন না। আরও বলেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। কারণ, নবীর প্রেম অন্য ধর্মকেও ভালবাসতে শেখায়।

এদিন তিনি বলেন, নবীকে এই প্রথম নয়, এর আগেও এই ভাবে আক্রমণ করা হয়েছে কিন্তু হিংসা দিয়ে আক্রমণ করে কখনও হিংসাকে জয় করা যায় না। হিংসা জয় করতে ভালবাসতে জানতে হয়। তবেই ধর্ম নিয়ে খারাপ মন্তব্যের সঠিক জবাব দেওয়া হবে।

সাতসকালেই কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হানা দিল পুলিশ

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার নিয়ম