নিরামিষ খেতে ভালবাসেন, পনির পোস্ত খেয়েছেন কখনও, সহজেই বানিয়ে ফেলুন!

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই আমলকি একাদশী। এই তিথিতে সাধারণত কেউ কেউ নিরজলা উপোস রাখেন। মূলতঃ বিধবাদের জন্যে এই একাদশী পালনের রেওয়াজ থাকলেও যে কেউ একাদশী পালন করতে পারেন। আর একাদশী যাঁরা পালন করেন, তাঁদের মধ্যে কেউ কেউ সারাদিন ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খেয়ে থাকেন। এই তিথির নিয়ম চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস- সহ ধানজাত খাবার এড়িয়ে চলা। আবার কেউ কেউ গম জাতীয় খাবারও খান না। আবার অনেকে মুগ, মাসকলাই, খেসারি, মুসুর, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ও শিমও খান না। আসলে বাঙালিদের একটি রীতি তাঁরা যেকোন নিরামিষ রান্নায় রসুন, পেঁয়াজের ব্যবহার করেন না। তবে আপনাদের কাছে নিরামিষ খাবারের তালিকায় অনেক কিছুই আছে, বিভিন্ন সব্জির পোস্ত খেয়েছেন, কিন্তু পনিরের পোস্ত খেয়েছেন কখনও? আমরা পনির দিয়ে নানা রকমের রেসিপি খেয়েছি। কিন্তু এই রেসিপি খুব আলাদা ধরনের তাইনা! জেনে নিন কী ভাবে পনির পোস্ত তৈরি করবেন?

উপকরণ: পনির, পোস্ত বাটা, নারকেল বাটা, গোটা কাঁচালঙ্কা ও বাটা কাঁচালঙ্কা, পাঁচ ফোড়ন, নুন, চিনি, হলুদ, সরষের তেল।

প্রণালী: প্রথমে কড়াইতে ৪ টেবিল চামচ তেল দিয়ে পনিরগুলিকে অল্প করে ভেজে তুলে নিন, এরপর কড়াইয়ের ওই তেলেই ৩ টেবিল চামচ তেল মিশিয়ে তার মধ্যে পরিমাণ মত পাঁচ ফোড়ন ও কাঁচালঙ্কা দিয়ে দিন। এরপর অল্প একটু ফোড়নটি ভেজে নিয়ে পোস্ত বাটা, নারকেল বাটা ও অল্প পরিমাণ লঙ্কা বাটা একসঙ্গে ঢেলে দিন। এরপর পরিমাণ মত হলুদ, নুন, চিনি ও অল্প পরিমাণ জল রান্না টিকে কষতে থাকুন। এরপর মিশ্রনটি হয়ে এলে তাতে ভাজা পনির দিয়ে ভালো করে কষতে থাকুন। এরপর রান্না হয়ে আসার ২ মিনিট আগে ১ টেবিল চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। লুচি কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে