তেলেগু ছবিতে ডেবিউ করছেন ভাইজান

এই ছবির মাধ্যমেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবেন সলমন। বর্তমানে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কামাল হাসানের নতুন ছবি বিক্রমের মুক্তির পর তার সাকসেস পার্টিতে মাতলেন সালমান খান। শনিবার রাতে চিরঞ্জীবী এই ছবির সাফল্য উদযাপন একটি পার্টির আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন ভাইজান। ছিলেন কমল হাসান এবং ছবির পরিচালক লোকেশ নাগরাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে চিরঞ্জীবী লিখেছেন, ”এই হল আসল আনন্দ। আমরা সাফল্য উদযাপন করছি। এবং আমি আমার পুরনো বন্ধু কমল হাসানকে অনেক সম্মান জানালাম। লিখেছেন ডিরেক্টর লোকেশ সলমন এবং ছবির গোটা টিম গতরাতে আমার বাড়িতে এসেছিল। এটি একটি ভালো ছবি যা দর্শকদের অত্যন্ত ভালো লাগবে বলেই মনে করি।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে সালমান খান, কমল হাসান, ও পরিচালককে ফুলের তোড়া হাতে ছবি তোলার জন্য পোজ দিতে। উল্লেখ্য তেলেগু ছবি ‘গডফাদার’এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সলমন খান ও চিরঞ্জীবীকে। এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ভাইজানকে। আর এই ছবির মাধ্যমেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবেন সলমন।

বর্তমানে ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবির শুটিংয়ে ব্যস্ত সলমন। যদিও ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভাইজান’। ফরহাদ সমজির পরিচালনায় আসতে চলেছে এই ছবি। প্রসঙ্গত উল্লেখ্য এ ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করবেন শেহনাজ গিল। জাসসি গিল এর বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়াও থাকবেন ভেঙ্কটেশ, পূজা হেগড়ে, রাঘব জুয়াল, সিদ্ধর্থ নিগাম প্রমুখ। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে