ফের ট্রেনে আগুন, এবার সাগরদাঁড়ি এক্সপ্রেসে

শটসার্কিট থেকে আগুন, তবে হতাহতের খবর নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের ট্রেনে (train) আগুন। পারাবত এক্সপ্রেসের পর এবার সাগরদাঁড়ি (sagardari express) আন্তঃনগর এক্সপ্রেসে। রবিবার ট্রেনটি দাঁড়িয়ে ছিল রাজশাহী রেল স্টেশনে। রবিবার সকালে ট্রেনটি যাত্রা শুরু করার ১০ মিনিট আগে ইঞ্জিন কার স্টার্ট দিলে বগির শৌচালয়ের  (toilet) লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগার খবর পেয়ে স্টেশনে পৌঁছে যান রেলের পদস্থ আধিকারিকেরা। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহী স্টেশনের স্টেশন ম্যানেজার (station manager) আব্দুল করিম অগ্নিকাণ্ডের খবর দিতে গিয়ে জানান, রবিবার সকাল ৬টা২০ মিনিটের দিকে সাগরদাঁড়ি এক্সপ্রেসের শৌচাগারে শটসার্কিট থেকে আগুন লাগে। এই ঘটনায় কারও হতাহতের খবর নেই। ট্রেনের একটি চেয়ারকার কোচ বাতিল করতে হয়েছে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা বাদে ট্রেনটি ৭টা ৪০ মিনিটে খুলনার উদ্দেশে রওনা দেয়।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে চেয়ারকারের (chaircar) টয়লেটের টিউব লাইটে শটসার্কিটের ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধোঁয়ায় কামরা ঢেকে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বড় ধরনের কোনও ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। যে বগিতে আগুন লাগে সেই বগির যাত্রীদের অন্য একটি বগিতে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা আসন পাননি, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কোচটিকে পৃথক করে ট্রেনটিকে গন্তব্যে রওনা করিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার  রাজধানী থেকে সিলেট (Dhaka-Syllet) যাওয়ার পরে শনিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল পারাবত এক্সপ্রেস (Parabat Express)। আচমকাই ট্রেনের পাওয়ার কারে (Power Car) আগুন লেগে যায়।

আরও পড়ুন সিলেটগামী চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কয়েকশো যাত্রী

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়