Prophet: মহম্মদকে নিয়ে মন্তব্য সমর্থনযোগ্য নয়: হাসিনা সরকার

বিজেপি নেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুলল বাংলাদেশ। সে দেশের তথ্যমন্ত্রী (Information Minister) হাসান মাহমুদ জানিয়েছেন,  ওই মন্তব্য কোনওভাবেই সমর্থন করা যায় না। পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেছেন, ভারত সরকার ওই নেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এই প্রসঙ্গে তথ্যমন্ত্রী উল্লেখ করেন বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিপীড়নের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার।

সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী (Information Minister) বলেন,’এটা (হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য) ভারতের অভ্যন্তরীণ বিষয়, (internal issue) বাংলাদেশের ক্ষেত্রে এটা পররাষ্ট্র (external matter)বিষয়ক। তবে  বিষয় যাই হোক না কেন, হাসিনা সরকার নবীকে নিয়ে ওই মন্তব্য সমর্থন করে না। আমরা কোনওঅবস্থাতেই হজরত মহম্মদের অবমাননা মেনে নিতে পারি না।’ তাঁর আশা, ভারত সরকার বিতর্কিত ওই নেত্রীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করবে।

এই প্রসঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রী প্রায় একই ধরনের ঘটনায় হাসিনা (Hasina) সরকারের নেওয়া কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেন।  হাসান মাহমুদ বলেন, গত অক্টোবরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর মৌলবাদীরা হামলা চালিয়েছে। ভেঙে ফেলে হিন্দুদের দেব-দেবীর মূর্তি। খবর পাওয়ার পরে পরেই হাসিনা সরকার প্রশাসনকে নির্দেশ দেয় ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বের গ্রেফতারের। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে পুলিশ (police) মাঠে নামে এবং অপরাধীদের গ্রেফতার করে। তথ্যমন্ত্রী বলেন, হামলার রাতেই তিনি ঘটনাস্থলে পৌঁছে যান।

আরও পডুন হজরত মহম্মদকে নিয়ে নূপূর শর্মার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশও

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়