পুজোমণ্ডপ ভাঙচুরের প্রতিবাদে শনিবার চট্টগ্রামে ৬ ঘন্টার বনধের ডাক

গত বুধবার থেকেই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী সহ দেশের একাধিক শহরে অবাধে পুজোমণ্ডপে ভাঙচুর চালিয়েছে কট্টর মুসলিম সংগঠনের সদস্যরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: শহরের সবচেয়ে বড় পুজোমণ্ডপে ভাঙচুরের প্রতিবাদে গর্জে উঠল চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়। শুক্রবার নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘন্টা বাদে যেমন প্রতিমা বিসর্জন করেছেন তাঁরা, তেমনই আগামিকাল শনিবার ৬ ঘন্টার চট্টগ্রাম বনধের ডাক দিয়েছেন। এদিন সন্ধ্যায় বনধের ঘোষণা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা আইনজীবী রানা দাশগুপ্ত।

গত বুধবার থেকেই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী সহ দেশের একাধিক শহরে অবাধে পুজোমণ্ডপে ভাঙচুর চালিয়েছে কট্টর মুসলিম সংগঠনের সদস্যরা। দুষ্কৃতীদের হাত থেকে নিস্কৃতি পায়নি হিন্দুদের বাড়ি, দোকান ও প্রতিষ্ঠান। পুলিশ ও প্রশাসনের নীরব ও নিস্ক্রিয় ভূমিকার ফলেই অবাধে ভাঙচুর চলেছে বলে অভিযোগ করেছেন একাধিক হিন্দু সংগঠনের নেতারা।

এদিন জুম্মার নমাজ শেষে দুপুর আড়াইটার দিকে একাধিক মুসলিম সংগঠনের পক্ষ থেকে এক মিছিল বের করা হয়। ওই মিছিল জেএমসেন পুজোমণ্ডপের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ঝামেলা শুরু হয়। মিছিলকারীরা মণ্ডপের আগে থাকা ট্র্যাফিক পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। তার পর মণ্ডপে প্রবেশের চেষ্টা করেন। তবে গেট বন্ধ থাকায় মণ্ডপে ঢুকতে ব্যর্থ হয়ে মিছিলকারীরা গেট ভাঙচুর করার পাশাপাশি ব্যানার-পোস্টারও  ছিঁড়ে ফেলেন।

ঘটনার খবর পেয়েই প্রতিমা বিসর্জন না করার সিদ্ধান্ত নেন পূজা উদযাপন পরিষদের নেতারা। ফলে অস্বস্তিতে পড়ে যান প্রশাসনিক আধিকারিকরা। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে প্রায় সাড়ে তিন ঘন্টা বাদে প্রতিমা বিসর্জন করা হয়। শহরের সবচেয়ে বড় পুজোমণ্ডপে হামলার প্রতিবাদে আগামিকাল ১২ ঘন্টার চট্টগ্রাম বনধের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।  সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘দেশজুড়ে একের পর এক মণ্ডপে ও মন্দিরে যেভাবে হামলার ঘটনা ঘটে চলেছে, তাতে যথেষ্টই শঙ্কিত হিন্দুরা। ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতেই আগামিকাল ৬ ঘন্টার চট্টগ্রাম বনধের ডাক দেওয়া হয়েছে। বেলা বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বনধ চলবে।‘

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার