মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ রোহিঙ্গার বিরুদ্ধে চার্জশিট

খুনের সাড়ে আট মাস বাদে সোমবার দুপুরে কক্সবাজার জেলার উখিয়া আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: রোহিঙ্গা শরণার্থীদের কণ্ঠস্বর হিসেবে পরিচিত মোহাম্মদ মুহিবুল্লাহকে (Mohammad Mohib Ullah) খুনের মামলায় ২৯ রোহিঙ্গার নামে চার্জশিট (chargesheet) জমা দিল পুলিশ। খুনের সাড়ে আট মাস বাদে সোমবার দুপুরে কক্সবাজার জেলার উখিয়া আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়। যে ২৯ রোহিঙ্গার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাঁদের মধ্যে ১৪ জনকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। বাকি ১৫ জন বর্তমানে জেল হেফাজতে রয়েছে।

গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া ক্যাম্পে এলোপাতাড়ি রোহিঙ্গা শরণার্থীদের কণ্ঠস্বর হিসেবে পরিচিত মোহাম্মদ মুহিবুল্লাহকে (Mohammad Mohib Ullah) খুনের মামলায় ২৯ রোহিঙ্গার নামে চার্জশিট (chargesheet) জমা দিল পুলিশ। খুনের সাড়ে আট মাস বাদে সোমবার দুপুরে কক্সবাজার জেলার উখিয়া আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়। যে ২৯ রোহিঙ্গার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাঁদের মধ্যে ১৪ জনকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। বাকি ১৫ জন বর্তমানে জেল হেফাজতে রয়েছে।

গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া ক্যাম্পে এলোপাতাড়ি গুলি চালানো হয়  ৪৮ বছর বয়সি রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহের (Mohammad Mohib Ullah) উপরে। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি। মায়ানমার সেনাবাহিনীর নির্ম অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য  ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ (Arakan Rohingya Society for Peace and Human Rights) নামে একটি সংগঠন গড়ে রাখাইন রাজ্যের মংডু’র স্কুলশিক্ষক মুহিবুল্লাহ। জনপ্রিয় রোহিঙ্গা নেতার খুনের ঘটনায় গোটা দেশেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিরাপত্তার অভাব বোধ করায় গত এপ্রিলেই উখিয়া ছেড়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় নিয়েছে নিহত রোহিঙ্গা নেতার পরিবার।

খুনের মামলার তদন্তে উঠে আসে, এলাকার দখলদারি নিয়ে রোহিঙ্গাদের দুই গোষ্ঠীর লড়াইয়ের বলি হয়েছেন মুহিবুল্লাহ। রোহিঙ্গাদের একাংশের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ৪৮ বছর বয়সী নেতা। তাই পথের কাঁটা সরিয়ে দিতেই তাঁকে খুন করা হয়েছে। তদন্ত চলাকালীন খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।

  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়