দেশে হিন্দুদের থেকে মুসলিম ও খ্রিস্টানদের জনসংখ্যা বাড়ছে, উদ্বেগ ভাগবতের

ধর্মের ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনা উচিত। একটা নীতি নির্ধারন করা হোক যা ধর্মের ভিত্তিতে ঠিক করা হবে, দশেরাতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মের ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনা উচিত। একটা নীতি নির্ধারন করা হোক যা ধর্মের ভিত্তিতে ঠিক করা হবে, দশেরাতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুক্রবার মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস-এর প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সেই মঞ্চ থেকে বক্তৃতা দেওয়ার সময় ২০১৫ সালে আরএসএস অখিল ভারতীয় কার্যকরী মণ্ডল-তে গৃহীত একটি প্রস্তাবের প্রসঙ্গ টানেন ভাগবত।

শুক্রবার সভামঞ্চ থেকে মোহন ভাগবত জানিয়েছেন, ‘এদেশের নিজস্ব ধর্মের মানুষদের জনসংখ্যা ৮১.৩ শতাংশ থেকে কমে ৬৭ শতাংশে নেমে এসেছে গত ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে। অন্য দিকে, ওই দশকে খ্রিস্টানদের জনসংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। মণিপুরে মূল ভারতীয় ধর্মের জনসংখ্যা ৮০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।’ আরএসএস-এর সভায় গৃহীত কার্যাবলিতে বলা হয়েছিল, ‘মূল ভারতীয় ধর্মালম্বীদের জনসংখ্যা ৮৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮৩.৮ শতাংশ। মুসলিমদের জনসংখ্যার হার ৯.৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৪.২৩ শতাংশ।’

ভাগবত জানিয়েছেন, ‘বিদেশি আক্রমণের জেরে ভারতে ইসলাম ও খ্রিস্টান ধর্ম এসেছে ভারতে। অন্য দিকে, শরণার্থী হিসেবে ভারতে এসেছিলেন ইহুদি ও পার্সিরা। আব্দুল হামিদ কিংবা হাসান খান মেওয়াতির মতো দেশপ্রেমিকদের অনুসরণ করা উচিত তাঁদের।’ তিনি এও জানিয়েছেন, ‘দখল হয়ে যাচ্ছে বহু হিন্দু মন্দির। শুধু তাই নয়, এখন মন্দিরের দায়িত্বও তুলে দেওয়া হচ্ছে বিধর্মীদের হাতে। দক্ষিণ ভারতে হিন্দু মন্দিরের পরিচালনার দায়িত্বে থাকে সরকার। দেশের অন্য অংশেও হয় সরকার নয় ট্রাস্টের নিয়ন্ত্রণে থাকে মন্দির। এটা ঠিক নয়। মন্দির পরিচালনার সমস্ত দায়িত্বই তুলে দেওয়া উচিত হিন্দু ভক্তদের হাতে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের