ছাগলের কান দিয়ে সফল প্লাস্টিক সার্জারি করে নজির গড়লেন বাংলার গবেষকরা

ছাগলের কান দিয়ে সফল প্লাস্টিক সার্জারি করে সারা দেশে শোরগোল ফেলে দিলেন বাংলার গবেষকরা। এই রাজ্যের ৭ গবেষক এই অসাধ্য সাধন করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাগলের কান দিয়ে সফল প্লাস্টিক সার্জারি করে সারা দেশে শোরগোল ফেলে দিলেন বাংলার গবেষকরা। এই রাজ্যের ৭ গবেষক এই অসাধ্য সাধন করেছেন। ইতিমধ্যে এই কর্মকাণ্ড নিয়ে সারা দেশে হইহই কাণ্ড পড়ে গিয়েছে। ভারত সরকারের তরফে গবেষকদের কপিরাইটও দেওয়া হয়ে গিয়েছে।

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ৭ গবেষক যৌথভাবে এই কর্মকাণ্ড করে সারা দেশের নজর কেড়ে নিয়েছেন। ইতিমধ্যে তাঁদের এই গবেষণার সুফল পেয়েছেন অন্তত ২০ জন। সামান্য খরচে রোগীদের এখানে নাক বা কানের প্লাস্টিক সার্জারি করা হয়েছে। প্রতিস্থাপন সফল হওয়ায় ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি থেকে গত ৩০ মে কপিরাইট পেয়েছেন ওই গবেষকরা। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির আর্থিক সহায়তায় এই প্রকল্পটি সম্পূর্ণ হয়েছে। সোমবার দুই সংস্থার গবেষকরা এই সংবাদ জানান।

জন্মগত কারোর নাক বা কানে ত্রুটি থাকলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে ঠিক করা হয়। এছাড়াও বড় কোনও দুর্ঘটনার চিকিৎসায় প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়। সাধারণত প্রচলিত পদ্ধতি অনুযায়ী দরকার। রোগীর শরীরের চামড়া কেটে অথবা কৃত্রিম চামড়া সংগ্রহ করে প্লাস্টিক সার্জারি করা হয়। কিন্তু কৃত্রিম চামড়া শরীরের সঙ্গে কতদিন থাকবে সে বিষয়ে নিশ্চয়তা থাকে না। বিভিন্ন সময় দেখা যায় কৃত্রিম চামড়ার কারণে পার্শ্বপ্রতিক্রিয়াও হয়। সেই কারণে বিকল্প পথে প্লাস্টিক সার্জারি করতে ছাগলের কান নিয়ে শুরু হয় গবেষণা। আর তাতেই মেলে সাফল্য। বিষয়টি নিয়ে এই প্রকল্পের ইনভেস্টিগেটর রেডিওলজিস্ট ডা. শমিতকুমার নন্দী জানা, ‘ছাগলের কান ফেলে দেওয়া হয়। কোনও কাজে লাগে না। কিন্তু ছাগলের কান থেকে তরুণাস্থি বের করে বিশেষ পদ্ধতিতে কোষগুলিকে নষ্ট করে ফেলা হয়। রাসায়নিকভাবে পরিশোধন করতে হয়। তৈরি হয় নতুন এক নতুন কার্টিলেজ। যেটি রাসায়নিকভাবে সম্পূর্ণ ভিন্ন ধর্মের। এবার দেখা হল, এই কার্টিলেজ প্রাণিদেহে কোনও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে কি না। তা জানতে ল্যাবরেটরিতে কয়েকটি খরগোশের চামড়ার নিচে প্রায় চারমাস রাখা হয়। নিবিড় পর্যবেক্ষণ করে দেখা হয় সেগুলির শরীরে কোনও পরিবর্তন হচ্ছে কি না। কিন্তু কোনও বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়নি।’

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের