ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ

ঘুমন্ত অবস্থায় এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরদের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুমন্ত অবস্থায় এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলার সোনামুখী এলাকার ওই নাবালিকা পিসির সঙ্গে থাকত। তার বাবা এবং মা অনেকদিন আগে প্রয়াত হয়েছেন। সোমবার রাতে পিসির সঙ্গে গ্রামের বাড়িতে ছিল ওই কিশোরী। এদিন রাতে যখন ঘুমাচ্ছিল সে, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাড়িতে এসে তাকে তুলে নিয়ে যায়। এর পর এই খবর জানাজানি হতে রাতেই খোঁজাখুঁজি শুরু করেন গ্রামবাসীদের একাংশ। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ওই নাবালিকার কোনও সন্ধান মেলেনি। গ্রামজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অবশেষে মঙ্গলবার ভোরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে আতঙ্কিত ওই কিশোরী। তার এমন অবস্থা দেখে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে দিয়ে ধর্ষণ করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় মদের ভাটির রমরমা বেড়েছে। তার জন্যই এমন ঘটনা ক্রমশ বাড়ছে বলেও অভিযোগ  তাদের। এই ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ওই কিশোরীর বাড়িতে। সেখানে গিয়ে কিশোরীর সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন,  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আধিকারিকরা গ্রামে এসেছিলেন। অভিযুক্ত খুব তাড়াতাড়ি ধরা পড়বে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক