ব্রিটেনের সাংসদকে খুনের ঘটনা আসলে সন্ত্রাসী হামলা, আশঙ্কা পুলিশের

হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়লি এই খুনের ঘটনার প্রসঙ্গে বলেন, ‘এই ঘটনায় পার্লামেন্টারি কমিউনিটি ও পুরো দেশের ওপর শোকের ছায়া নেমে এসেছে।’ তিনি আরও বলেন, 'আগামী দিনগুলোতে ব্রিটিশ এমপিদের নিরাপত্তা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।' 

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাতে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা ব্রিটেনের এক সাংসদকে। জানা গিয়েছে মৃত ওই সাংসদ ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্য। তাঁর নাম ডেভিড অ্যামেস। শুক্রবার হঠাৎই বছর ২৫-এর এক যুবক তাঁর ওপর ছুরি নিয়ে চড়াও হয়। তাঁকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারা হয়। এর ফলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি প্রাণ হারান বলে পুলিশ সূত্রে খবর। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এসেক্স কাউন্টির লেই-অন-সি শহরের বেলফারিস মেথডিস্ট গির্জায়। 

পুলিশ ইতিমধ্যেই এক আততায়ীকে আটক করেছেন বলে জানা যাচ্ছে। তবে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনার পিছনে কোনও বড়সড় জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি ঠিক কি কারণে ওই সাংসাদকেই টার্গেট করল জঙ্গিরা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত জানা যাচ্ছে, গত ৫ বছরে এই নিয়ে দুজন ব্রিটিশ সাংসদ আততায়ীদের হাতে খুন হলেন। 

অন্যদিকে এই খুনের তদন্তে নেমে পুলিশ যে ২৫ বছর বয়সী যুবককে আটক করেছেন তার সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকটি ঠিকানা খুঁজে বের করে সেখানে তল্লাশি চালিয়েছে। জানা যাচ্ছে, যে দুটি ঠিকানায় পুলিশ তল্লাশি চালিয়েছে তার একটাতেই ওই যুবক লুকিয়ে ছিল। পাশাপাশি পুলিশের অনুমান, ওই যুবকের সঙ্গে আরও অনেকেই এই খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। 

হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়লি এই খুনের ঘটনার প্রসঙ্গে বলেন, ‘এই ঘটনায় পার্লামেন্টারি কমিউনিটি ও পুরো দেশের ওপর শোকের ছায়া নেমে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোতে ব্রিটিশ এমপিদের নিরাপত্তা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।’    

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার