কান্দাহারের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, দায় স্বীকার আইএসের

অন্যদিকে, শুক্রবারের এই বিস্ফোরণের দায় নিয়েছে আই এস জঙ্গিগোষ্ঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহের মতো এই সপ্তাহেও শুক্রবার নামাজের সময়ে আফগানিস্তানের দক্ষিনাঞ্চলে কান্দাহারের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩২ জনের। কিন্তু শনিবার সকালেই এই বিস্ফোরণের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবারের এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৭ জন। অন্যদিকে মৃতের পাশাপাশি বেড়েছে আহতের সংখ্যাও। হাসপাতাল সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশী। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, শুক্রবারের এই বিস্ফোরণের দায় নিয়েছে আই এস জঙ্গিগোষ্ঠী। এই বিস্ফোরণের পরেই আই এস (ইসলামিক স্টেট)-এর আফগান শাখা (আইএস-কে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এই তথ্য জানিয়েছে।  এই প্রসঙ্গে তাঁরা জানিয়েছে, আইএসের খোরাসান শাখা (আইএস-কে)-এর আত্মঘাতী হামলাকারীরা এই ঘটনা ঘটিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, একজন জঙ্গি মসজিদের বারান্দায় আর অপরজন মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটিয়েছে। 

উল্লেখ্য, পরপর দুই সপ্তাহের জুম্মাবারে নামাজ পাঠের সময়ে মসজিদে সন্ত্রাসী হামলা চালাল জঙ্গিরা।  কান্দাহারের আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজেও একই ধরনের হামলা চালিয়েছিল আইএস-কে। এই বিস্ফোরণেও প্রায় ৫০ জন নিহত হন। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। ঠিক একইভাবে এই শুক্রবারও কান্দাহারের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ ঘটানো হয়। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার