প্রেমিকার চাকরি যেতেই বিয়েতে ‘না’ হবু বরের, ধরনায় তরুণী

কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার বাসিন্দা ওই তরুণী। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিশিগঞ্জের এক তরুণের। সম্পর্ক ছিল প্রায় ৫ বছরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের রায়ে চাকরি গিয়েছে তরুণীর। হারিয়েছেন শিক্ষিকার পদ। চাকরি যাওয়ার পাশাপাশি হারিয়ে যেতে চলেছে প্রেমিকও। শুধু প্রেমিক না হবু বর। অগত্যা ধরনায় বসেছেন তরুণী। ঘটনা কোচবিহারের।

কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার বাসিন্দা ওই তরুণী। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিশিগঞ্জের এক তরুণের। জানা গিয়েছে, সম্পর্ক ছিল প্রায় ৫ বছরের। তরুণ ও তরুণী ২ জনেই পেশায় শিক্ষক- শিক্ষিকা (TEACHER)। তবে নিয়োগ দুর্ণীতি মামলায় চাকরি গিয়েছে তরুণীর। এরপরেই প্রেমিকাকে এড়িয়ে চলতে শুরু করেন প্রেমিক। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। তার আগেই আদালতের নির্দেশে তরুণীর চাকরি যাওয়াতেই, এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেমিক।

দুকূল হারাতে নারাজ তরুণী। তাই সোমবার রাত থেকে ধর্ণায় বসেছেন তরুণী। ধরণায় বসেছেন প্রেমিকের বাড়ির সামনেই। আর তা জানতে পেরেই ‘বেপাত্তা’ স্থানীয় কলেজের শিক্ষক, ওই প্রেমিক। এদিকে ‘নাছোড়বান্দা’ তরুণীও। বিয়ে না করলে তিনি ধরণা তুলবেন না বলে সাফ জানিয়েছেন। আপাতত, প্রেমিকের বাড়িতে উঠতে হয়েছে তাঁকে। কারণ প্রাকৃতিক দুর্যোগ।

তরুণী জানিয়েছেন, সোমবার তাঁকে দেখা করতে ডেকেছিলেন প্রেমিক। তিনি এলে হঠাৎ বিয়ে করতে অস্বীকার করা শুরু করেছিলেন প্রেমিক। এদিকে তরুণের দাবি, তাঁর সঙ্গে আদৌ প্রেমের সম্পর্ক (AFFAIR) ছিল না তরুণীর। তিনি আরও বলেন, পূর্ব পরিচিত দাবি মিথ্যে। ঘটককে দিয়ে পাত্রী দেখা চলছিল। একপ্রস্থ কথা হয়েছিল তবে বিয়ে ঠিক হয়নি। বলেন, প্রাকৃতিক দুর্যোগের জন্য মানবিকতার খাতিরে আশ্রয় দেওয়া হয়েছে তরুণীকে। তবে এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। আদৌ প্রেমের সম্পর্ক ছিল কি না, তা জানা যায়নি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা