হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে কুমিল্লার মেয়র পদে জয়ী আওয়ামী লীগ প্রার্থী

মাত্র ৩৪৩ ভোটে হারিয়ে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কুকে

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। প্রথম থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এক সময়ে পিছিয়েও পড়েছিলেন। কিন্তু একবারে শেষ মুহুর্তে বাজিমাত করে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে জিতলেন আরফানুল হক রিফাত (Arfanul Haque Rifat)। মাত্র ৩৪৩ ভোটে হারিয়ে দিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কুকে (Monirul Haque Sakku))। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত ((Arfanul Haque Rifat) পেয়েছেন ৫০ হাজার ৩১০টি ভোট। আর নির্দল প্রার্থী মনিরুল হক সাক্কু (Monirul Haque Sakku)) পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭টি। মেয়র পদে আর এক নির্দল প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯ হাজার ৯৯টি ভোট। যদিও নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছেন সাক্কু। তাঁর অভিযোগ, মাঝখানে ফলাফল ঘোষণা স্থগিত করে কারচুপি করে ফল বদলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।  

কুমিল্লা সিটি করপোরেশনের (Comilla City Corporation Election)  নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী ছিলেন পাঁচ জন। কিন্তু প্রথম থেকেই কার্যত সেয়ানে-সেয়ানে কোলাকুলির মতো টক্কর চলছিল আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের (Arfanul Haque Rifat) সঙ্গে বিএনপি থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থী মনিরুল হক সাক্কুর (Monirul Haque Sakku)। মেয়রের পাশাপাশি মোট ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট নেওয়া হয়েছিল। কাউন্সিলর পদে ভাগ্যপরীক্ষায় নেমেছিলেন ১৪২ জন। মোট ১০৫টি ভোটগ্রহণ কেন্দ্রের ৬৪০টি বুথে নেওযা হয়েছিল ভোট। ইভিএমেই (EVM) ভোটগ্রহণ হয়েছিল। অবাধ ও নির্বিঘ্নে ভোট করানোর জন্য এবারই প্রথম সব বুথে সিসি ক্যামেরার (CC Camera)  নজরদারি চালিয়েছিল নির্বাচন কমিশন।

অশান্তির আশঙ্কা থাকলেও নির্বিঘ্নেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। কোনও প্রার্থীর পক্ষ থেকেই কারচুপি কিংবা ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়নি। তবে সকালে বৃষ্টির কারণে ভোটগ্রহণে কিছুটা ব্যাঘাত ঘটে। কোথাও গোলমালের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কুমিল্লার জেলা প্রশাসক (DC, Comilla) কামরুল ইসলাম (Kamrul Islam) সাংবাদিকদের জানান, উৎসবমুখর পরিবেশেই ভোট হয়েছে। বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে মোট ১১ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের (Mobile Court) মাধ্যমে তাদের মধ্যে একজনকে তিন মাস ও বাকি ১০ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়