ডি’কক-দের বিরুদ্ধে আজ মরণ-বাঁচন ম্যাচে লড়াই শুরু পন্থ বাহিনীর

ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেমবা বাভুমা।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আজ শুক্রবার মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামছে পন্থ বাহিনী (India)। রাজকোটে (Rajkot) ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেমবা বাভুমা (Temba Bavuma)। আজকের ম্যাচে জিতলে ভারতের ছেলেদের কাছে টি-টোয়েন্টি সিরিজ বেঁচে থাকবে। আর হারলে শেষ ম্যাচ হয়ে যাবে নিয়ম রক্ষার লড়াই। ফলে আজকে রাজকোটের ময়দানে দর্শকরা রুদ্ধশ্বাসকর ম্যাচের সাক্ষী থাকবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সফররত দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে হেরে খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিল ঋষভ পন্থ (Rishabh Pant)-হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। তবে পর পর দুই ম্যাচ হারলেও প্রথম দলের উপরে বিশ্বাস হারায়নি টিম ম্যানেজমেন্ট। যার ফল হাতেনাতেই পেয়েছিল। কটকের (Cuttak) বরাবাটি স্টেডিয়ামে (Barabati Stadium) তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ বাঁচাতে নেমে জয় ছিনিয়ে নিয়েছিল পন্থের ছেলেরা। নজির গড়ে জিতেছে ভারত। দলের গোড়াপত্তনকারী দুই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার (South Africa)  বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দ্বৈরথের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছিলেন।  সেই সঙ্গে দীর্ঘদিন বাদে ছন্দে ফিরেছেন দলের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumav)।  

তবে পন্থ বাহিনীর জয়ের পথে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারেন প্রোটিয়া দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুইন্টন ডি’কক (Quinton de Kock)। কব্জিতে চোটের কারণে সিরিজের দুটি ম্যাচে খেলতে পারেননি। ফলে ওপেনিং নিয়ে সমস্যায় পড়েছে প্রোটিয়া শিবিরও। তবে চোট সারিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। বৃহস্পতিবার নেটে ব্যাটও করেছেন।

 

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন