মেন্সট্রুয়েশনের দিনগুলিতে ব্যথায় জেরবার? ডায়েট থেকে বাদ দিন এই খাবারগুলি

মেনস্ট্রুয়েশনের এই দিনগুলিতে খাবার তালিকা থেকে কোন কোন খাবারগুলি বাদ দেবেন জেনে নিন। সবুজ শাকসবজি, ফল, মাছ, বাদাম ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেন্সট্রুয়েশনের দিনগুলিতে নানা সমস্যায় জেরবার হন নব্বই শতাংশ মহিলা। হট ব্যাগই যেন এই কয়েকদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। সঙ্গে মুড সুইং আর খানিক মিষ্টি বা চকোলেট খাওয়ার প্রবণতা সব মিলিয়ে এই কয়েকটা দিন একেবারে অন্যরকম। দুর্বিষহ বললেও কম হবে না।

যদিও প্রত্যেকেরই যে এক সমস্যা তা নয়। এক একজনের সমস্যা এক এক রকমের হয়। এই সময় স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া ভীষণ দরকার। ডায়েটে এই কয়েকদিন স্বাস্থ্যকর খাবারই রাখার চেষ্টা করুন। এই সময় পুষ্টিকর খাবার খান বেশি করে। মেনস্ট্রুয়েশনের এই দিনগুলিতে সবুজ শাকসবজি, ফল, মাছ, বাদাম ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন। এই কয়েকদিন খাবার তালিকা থেকে কোন কোন খাবারগুলি বাদ দেবেন জেনে নিন।

ক্যাফেইনযুক্ত খাবার এই সময় একেবারেই না খাওয়ার চেষ্টা করুন। বেশি কফি খেলে এইসময় ডিহাইড্রেশন হওয়ার সম্ভবনা থাকে। সঙ্গে ঘন ঘন প্রস্রাব হওয়ার মত সমস্যাও দেখা যায়। বাড়িয়ে দিতে পারে ব্যাথা, তাই গরম স্যুপ, গ্রিন টি ইত্যাদি খেতে পারেন। 

চেষ্টা করুন ওই কয়েকদিন দুগ্ধজাত খাবার থেকে দূরে থাকার। এইসময় দুগ্ধজাত খাবার খেলে হজমের সমস্যা দেখা যায় তাই দুধ, ক্রিম, পনির ইত্যাদি খাবার এড়িয়ে চলুন। 

এইসময় মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। ফলে চিপস, চানাচুর, নানা মুখরোচক খাবার এইসময় খেতে ইচ্ছা করে। কিন্তু এই খাবারগুলি এইসময় এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে হজমের সমস্যা দেখা যায়। 

রেড মিট এইসময় না খাওয়াই শ্রেয়। এইসময় রেডমিট খেলে পিরিয়ডসের ব্যাথা বাড়তে পারে। এইসময় চিকেন ট্রাই করতে পারেন। মুখের স্বাদ বদলাতে চিকেনের সুস্বাদ ও স্বাস্থ্যকর পদ বাড়িতে বানিয়ে খেতেই পারেন। 

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ