নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই সিট

সিবিআই ৬ সদস্যের সিট গঠন করেছে। পর্যবেক্ষণের দায়িত্বে সিবিআইয়ের কলকাতা শাখার প্রধান রাজীব মিশ্র ও যুগ্ম ডিরেক্টর এন বেনুগোপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক (PRIMARY) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) সিট (SIT) গঠন করে তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায় বুঝিয়ে দিয়েছিল শুধু সিবিআই তদন্তে তিনি সন্তুষ্ট নয়। এবার বিচারপতি নির্দেশ দিলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সহ এসএসসি নিয়োগ দুর্নীতির সব মামলাতেই তদন্ত করবে সিবিআই সিট। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে সিবিআই সিট গঠন হয়েছে সেই সিবিআই সিট-ই তদন্ত কবে এই সব নিয়োগ দুর্নীতির।

শুক্রবার ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। এজলাসে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, সিবিআই ৬ সদস্যের সিট গঠন করেছে। পর্যবেক্ষণের দায়িত্বে সিবিআইয়ের কলকাতা শাখার প্রধান রাজীব মিশ্র ও যুগ্ম ডিরেক্টর এন বেনুগোপাল। তদন্তে গতি আনতে বিচারক নির্দেশ দেন সিবিআই সিটকে।

শুক্রবার বিচারক নির্দেশ দেন, নয়া গঠিত সিট তদন্ত চালাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ, এসএসসি (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি, এসএসসি নবম- দশম শ্রেণির শিক্ষক নিয়োগ এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মামলার। বিচারকের নির্দেশ, হাইকোর্টের নজরদারিতেই চলবে এই তদন্ত।

উল্লেখ্য, গত মঙ্গলবার তিনি বুঝিয়ে দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া ও অগ্রগতিতে তিনি আশাহত। এদিন তিনি কটাক্ষ করে বলেছিলেন, ডজন খানেক তদন্তের ভার সিবিআইয়ের হাতে। এর শেষ পরিস্থিতি হবে রবি ঠাকুরের নোবেল প্রাইজের তদন্তের মত। আরও বলেন, মনে হচ্ছে সিবিআইয়ের থেকে সিট ভাল। বলেন, দূর্নীতির তদন্তে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কিন্তু আশার আলো তিনি দেখতে পাচ্ছেন না। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। 

প্রসঙ্গত, গত বুধবার উপেন বিশ্বাস হাজিরা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। সেখানে বিচারপতি বলেছিলেন, সিবিআই কতদূর কী করবেন, তা নিয়ে তিনি সন্দিহান। বলেন, এই তদন্ত যেন সারদার মত না হয়। এদিন আদালতে উপেন বিশ্বাস জানিয়েছিলেন, রঞ্জনই আসলে চন্দন মণ্ডল। তখন বিচারপতি বলেছিলেন, রঞ্জন বলে কেন থেমে গিয়েছিলেন? তাঁর প্রশ্ন, পুলিশে কেন অভিযোগ জানাননি উপেন বিশ্বাস? বিচারপতি আরও বলেছিলেন, আগে বললে আরও আগে চন্দনকে ধরা যেত বা তদন্ত শুরু করা যেত। আশঙ্কা প্রকাশ করে বিচারপতি বলেছিলেন, চন্দন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারতেন। বিচারক নির্দেশ দিয়েছিলেন, প্রাথমিক তদন্তের জন্য সিবিআইয়ের সিট গঠন করার। এই সিটই এবার থেকে তদন্ত করবে প্রাইমারি ও এসএসসির সমস্ত নিয়োগ দুর্নীতি মামলার।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান