Loading live market data...
Loading active stocks...
Connecting...

কী ভাবে সারদার টাকা নিয়েছিলেন শুভেন্দু? প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন সুদীপ্ত

সারদা চিটফান্ড থেকে শুভেন্দু কীভাবে টাকা নিয়েছেন, তা সবিস্তারে জানিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি চিঠি দেন সংস্থার কর্তা সুদীপ্ত সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারদা কাণ্ডে একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ থেকে বাদ যাননি তৎকালীন বাংলার প্রভাবশালী নেতা তথা বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সারদাকর্তা সুদীপ্ত সেন আগেই জানিয়েছিলেন সারদার টাকা গিয়েছে শুভেন্দু অধিকারীর কাছেও। সূত্রের খবর, আবার সেই একই অভিযোগ করে বিস্তারিত তথ্য জানিয়ে তিনি চিঠি দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি ও কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে।

সারদা চিটফান্ড থেকে শুভেন্দু অধিকারী কীভাবে টাকা নিয়েছেন, তা সবিস্তারে জানিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি চিঠি দেন সংস্থার কর্তা সুদীপ্ত সেন। কলকাতার মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকেও তিনি চিঠি দেন। প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশনে ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন সুদীপ্ত সেন। শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার বিষয়ে ওই চিঠিতে আরও কিছু তথ্য জানানোর পাশাপাশি বিষয়টির তদন্ত চেয়েছেন তিনি। প্রসঙ্গত এর আগেও সুদীপ্ত সেন চিঠি লিখেছিলেন কোর্টকে। সেখানে শুভেন্দু কীভাবে কত টাকা নিয়েছেন, কোথায় নিয়েছেন সে বিষয়ে জানিয়েছিলেন।

সুদীপ্ত সেনের চিঠি দেওয়ার বিষয়টি নিয়ে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী জানান, বন্দি তাঁর অধিকারে নিয়ম মেনে চিঠি দিয়েছেন। সেই চিঠি তিনি পড়েননি। সুদীপ্তর সেই চিঠি ওয়েলফেয়ার অফিসার ছেড়েছেন বলেও জানান তিনি। চিঠিতে কী রয়েছে তা তিনি জানেন না বলেও জানান। উল্লেখ্য সারদা মামলায় এখনও জেলবন্দি ওই সংস্থার কর্তা সুদীপ্ত সেন। তাঁর অভিযোগ, শিশিরপুত্র শুভেন্দু অধিকারী তাঁকে প্রতারণা করে, ব্ল্যাকমেল করে টাকা নিলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই বিষয়ে কোনও পদক্ষেপ করছে না।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ