সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: স্বেচ্ছায় নয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসেবালের নির্দেশেই অনুদান চুরি মামলায় ইস্তফা দিয়েছেন রাম মন্দিরের পরিচালন সমিতির ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক চম্পত রায়।  শুধু তাই নয়, রাম মন্দিরের চাঁদা চুরির বিষয়ে জানা সত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় সঙ্ঘের শীর্ষ নেতৃত্বের তীব্র তিরস্কারের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

সঙ্ঘ সূত্রে রবিবার (২৮ জুন) জানা গিয়েছে, ‘৭ জুন প্রথমে রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের অর্থ ও গয়না লোপাটের খবর প্রথম প্রকাশ্যে আসে। প্রথমে ওই খবরকে ভিত্তিহীন বলে জানানো হয় ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে। কিন্তু নিজস্ব সূত্রে খোঁজখবর নিয়ে সঙ্ঘের শীর্ষ পদাধিকারীরা জানতে পারেন, অনুদান চুরির অভিযোগ মনগড়া নয়। কয়েক কোটি টাকা নয়ছয় করা হয়েছে।  আর ওই নয়ছয়ের বিষয়ে পুরো ওয়াকিবহাল ছিলেন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ এর সাধারণ সম্পাদক চম্পত রায়। গত ১৮ ও ১৯ জুন  হরিদ্বারে বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক ছিল। ওই বৈঠকে রাম মন্দিরের তরফে হাজির ছিলেন চম্পত রায় ও গোপাল রাও। বৈঠকের এক ফাঁকে দুজনের কাছ থেকে রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে বিস্তারিত জানেন সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসেবালে। তার পরেই দুজনকে তীব্র তিরস্কার করেন তিনি।  আরএসএসের নির্দেশে ১৯ জুন অযোধ্যায় আসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সফর থেকে দূরে থাকার জন্য চম্পত রায়কে নির্দেশ দেওয়া হয়।

গত বৃহস্পতিবারই চাঁদা চুরি কাণ্ডে আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। ওই দিন রাতেই ইস্তফা দেওয়ার জন্য চম্পত রায়কে নির্দেশ দেন সঙ্ঘ ও বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ পদাধিকারীরা। সারা রাত ধরে তাঁদের বোঝানোর চেষ্টা করেন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ -এর সাধারণ সম্পাদক। কিন্তু তাতে লাভ হয়নি। আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ পদাধিকারীরা পাশে নেই বুঝতে পেরে শুক্রবার (২৬ জুন) সকাল ১১টা নাগাদ ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর অধ্যক্ষ মহন্ত নৃত্যগোপাল দাসের কাছে ইস্তফা জমা দেন চম্পত রায় ও অনিল মিশ্র।

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল