মোমো খেতে ভালবাসেন, মুখে নতুন স্বাদ আনতে চটপট বানিয়ে ফেলুন হংকং চিলি গার্লিক মোমো

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের সবার কাছে কম-বেশি প্রিয় খাবারের তালিকার মধ্যে চিকেনের নানা রেসিপির কথাই আগে মাথায় আসে। কারণ, চিকেন বা মুরগির মাংস বাঙালিদের লোভনীয় খাবারের মধ্যে একটি। আর এই চিকেন দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানানো যায়। কেউ চিকেন কষা ভালবাসেন বা কেউ চিলি চিকেন, চিকেন চাঁপ থেকে চিকেন রেজালা, বাটার চিকেন, চিকেন ডাকবাংলো, দো পেঁয়াজি চিকেন এরকম নানা ধরনের চিকেন দিয়ে রেসিপি বানানো যায়। তবে বাঙালিরা বরাবরই খাবারের মধ্যে নতুন কিছু আনতে চান। তাই বিভিন্ন এক্সপেরিমেন্টও চলে চিকেন দিয়ে। তবে এবার কি বানাবেন বুঝতে পারছেন না তাইতো, কারণ সব রান্নাই পুরোনো হয়ে গিয়েছে তাই না। তবে এবার চিকেন দিয়ে অন্য কিছু ট্রাই করুন। মোমো এখন মোটামুটি সবাই ভালবাসেন। বিশেষ করে এই খাবার পাহাড়ি অঞ্চলের খাবার হলেও, এই খাবারের স্বাদ অনবদ্য। তাই এবার চিকেন এবং মোমো কে এক করে একটু বিদেশী ফ্লেভার দিন। বানিয়ে নিন হংকং চিলি গার্লিক মোমো। রইল প্রণালী!

উপকরণঃ- ১৫০ গ্রাম চিকেন কিমা, ২০০ গ্রাম পেঁয়াজ কুচি, ১০ গ্রাম ধনেপাতা কুচি, ১৫ গ্রাম আদা কুচি, ২০ গ্রাম রসুন কুচি, স্বাদমতো নুন এবং চিনি, প্রয়োজনমতো সাদা গোলমরিচ গুঁড়ো, ১০০ গ্রাম ময়দা, ৩০ গ্রাম সাদা তেল।

প্রণালীঃ- প্রথমে চিকেন কিমার সঙ্গে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নুন-চিনি, সাদা তেল ও সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ১৫ মিনিট রেখে দিন। এরপর ময়দা মেখে ১০ গ্রাম সাইজের গোল লেচি করে মাংসের পুর ভরে মুখ বন্ধ করে রাখুন। এরপর স্টিমারে তেল মাখিয়ে মোমো সাজিয়ে দিন। ৭ মিনিট মতো রেখে নামিয়ে নিন। এরপরই সেদ্ধ মোমোগুলোকে সাদা তেলে বাদামি করে ভেজে নিন। এরপর রসুন কুচি, ড্রাই রেড চিলি পেস্ট, টমেটো সস, পাতিলেবু, সাদা তেল, পেঁয়াজ কুচি দিয়ে চিলি গার্লিক বানিয়ে নিন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে রসুন কুচি দিন। আবার একটু নেড়ে ড্রাই রেড চিলি পেস্ট দিয়ে কিছুক্ষণ রান্না করে টমেটো সস দিয়ে স্বাদমতো নুন দিয়ে নামানোর সময় পাতিলেবুর রস মিশিয়ে গরম গরম পরিবেশন করুন হংকং চিলি গার্লিক মোমো।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!