২২ বছর বাদে পাকড়াও শেখ হাসিনাকে খুনের চেষ্টায় সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি

শনিবার রাতে উত্তরায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত জঙ্গি নেতাকে গ্রেফতার করে র‍্যাব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কখনও মসজিদে ইমামের দায়িত্ব পালন করেছেন। আবার কখনও ভুয়ো চিকিৎসক সেজে এইডসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতেন। এভাবেই চলছিল প্রায় দুই যুগ। কিন্তু শেষ রক্ষা হল না। শনিবার রাতে র‍্যাবের গোয়েন্দাদের জালে ধরা পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Bangladesh Prime Minister Sk. Hasina) খুনের চেষ্টার অভিযোগে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি শেখ মোহাম্মদ এনামুল হক (Sk. Mohammad Enamul Haque)। রাজধানীর উত্তরার এক গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাবের গোয়েন্দারা (RAB)। ধৃত এনামুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন (Ban Militant Organization) হরকাতুল জিহাদ বাংলাদেশের (Harkatul zihad Bangladesh) অন্যতম শীর্ষ নেতা।
২২ বছর আগে ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদি বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার জনসভার অদূরে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। যদিও সেই বোমা বিস্ফোরণের আগেই উদ্ধার করে পুলিশ। প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছিল ষড়যন্ত্রের অন্যতম হোতা শেখ এনামুল হক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত বছরের ২৩ মার্চ বিচারক প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ এনামুল সহ ১৪ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।
রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন জানান, ঘটনার পরেই গাজীপুরে গা ঢাকা দিয়েছিল শেখ এনামুল। স্থানীয় একটি মসজিদে ইমামতি শুরু করে। ভুয়ো নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র বের করে। পরে ক্যানসার নিরাময় কেন্দ্র নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠান খুলে ভেষজ চিকিৎসা শুরু করেন। এইডসে আক্রান্ত রোগীদের সম্পূর্ণ সারিয়ে দিতে পারেন বলে দাবি করেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়