নূপূর শর্মার সমর্থনে ফেসবুক পোস্ট ঘিরে রণক্ষেত্র নড়াইল, পুলিশ সহ আহত ১০

শনিবার বিকালে ঘটনাটি গটেছে নড়াইলের মির্জাপুর ইউনাইটেল কলেজ চত্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পয়গম্বর (Prophet) হযরত মহম্মদকে নিয়ে কটূক্তি করা বিজেপি নেত্রী (Bjp Leader) নূপূর শর্মার (Nupur Sharma) সমর্থনে এক কলেজ ছাত্রের ফেসবুক পোস্ট (Facebook Post) ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল নড়াইল (Narail)। অভিযুক্ত ছাত্রকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে রীতিমতো তাণ্ডব চালায় একদল পড়ুয়া ও কট্টর মৌলবাদী। পুলিশের সঙ্গেও দফায়-দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় একাধিক মোটরবাইকে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। সংঘর্ষের ঘটনায় এক পুলিশ কর্মী সহ মোট ১০ জন আহত হয়েছে। আহত পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফেসবুকে পোস্ট দেওয়া ছাত্র ও কলেজ অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

নড়াইল থানার (Narail Police Station) ওসি মোহাম্মদ শওকত কবীর (Shawkat Kabir) রবিবার সাংবাদিকদের জানান, গত শুক্রবার হযরত মহম্মদকে নিয়ে কটুক্তি করা বিজেপি নেত্রী নূপূর শর্মার (Nupur Sharma) সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট করে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের (Mirzapur United College) একাদশ শ্রেণির এক হিন্দু ছাত্র। শনিবার কলেজে গেলে ওই ছাত্রকে বিতর্কিত ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ জানায় বেশ কয়েকজন ছাত্র। কিন্তু হিন্দু ছাত্রটি তাতে রাজি না হলে অধ্যক্ষের কাছে এ বিষয়ে নালিশ জানায় ক্ষুব্ধ ছাত্ররা। গুরুত্ব বুঝতে পেরে ওই হিন্দু ছাত্রকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে পুলিশে খবর দেন অধ্যক্ষ (Principle)।

কিন্তু ততক্ষণে কলেজ ও এলাকায় রটে যায় পয়গম্বরকে (Prophet) নিয়ে বিতর্কিত পোস্ট করা হিন্দু ছাত্রকে বাঁচানোর চেষ্টা করছেন কলেজ অধ্যক্ষ (Principle)। আর তার জেরেই কলেজের সামনে জড়ো হয় কয়েকশো উগ্র মুসলিম। হিন্দু ছাত্রটিকে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের উপরে চড়াও হয় ক্ষুব্ধ জনতা। আর তাতেই বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। উত্তেজিত জনতাকে থামাতে লাঠিচার্জের (Lathicharge) পাশাপাশি কাঁদানে গ্যাস (Tear Gas) চালাতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত নড়াইলের জেলাশাসক (DC) ও পুলিশ সুপার (SP) ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন