অনলাইন পরীক্ষার দাবি, পড়ুয়াদের আন্দোলনে ফের উত্তাল বিশ্বভারতী

পড়ুয়াদের আরও অভিযোগ, পরীক্ষা শুরুর আগে সিলেবাস শেষ করেননি অধ্যাপকরা। শুধু পিডিএফ দিয়ে দেওয়া হয়েছিল। এই অবস্থায় অফলাইন পরীক্ষা নেওয়া ঠিক নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  অফলাইনে (OFFLINE) না, পরীক্ষা নিতে হবে অনলাইনেই (ONLINE)। এই দাবিতেই আন্দোলনে নেমেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (VISWA BHARATI) পড়ুয়ারা (STUDENTS)। সামিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের পড়ুয়ারা। পড়ুয়াদের আবেদন, অফলাইন পরীক্ষা বাতিল করা হোক। পরীক্ষা নেওয়া হোক অনলাইনে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, অতিমারির কারণে দীর্ঘ সময় ক্লাস নেওয়া হয়েছে অনলাইনে। এই অবস্থায় ভবনে উপস্থিত হয়ে তাঁদের পক্ষে পরীক্ষা দেওয়া আদৌ সম্ভব নয়। সোমবার শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। যার জেরে মোতায়েন করা হয়েছে পুলিশ। তবুও পদ্মা ভবনের সামনে জারি বিক্ষোভ।  

ছাত্র আন্দোলনের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ পরীক্ষা পিছিয়েছে ১ মাস। উল্লেখ্য, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা (EXAM) শুরু হয়েছে ২০ জুন থেকে। পরীক্ষাসূচি পরীক্ষা করা হয়েছিল আগেই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, পরীক্ষা দিতে হবে অফলাইনেই। নেওয়া হবে না অনলাইন পরীক্ষা। পরীক্ষা শুরুর কয়েকদিন আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভবনের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেছিল। সেই দাবি কমেনি ২০ জুনেও। পড়ুয়াদের দাবি, কর্তৃপক্ষকে পরীক্ষা নিতেই হবে অনলাইনে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, ইউজিসি (UGC) স্পষ্ট জানিয়েছে, পরীক্ষা অফলাইনে নেওয়া হবে না কি অনলাইনে, তা ঠিক করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই পড়ুয়াদের দাবি মেনে পরীক্ষা নেওয়া হোক অনলাইনেই। বিক্ষোভের জেরে ভবনের বাইরে দাঁড়িয়ে র‍য়েছেন অধ্যাপক- অধ্যাপিকারা। শিক্ষার্থীদের অভিযোগ, অতিমারি পরিস্থিতি কাটার পরেও হয়নি পর্যাপ্ত ক্লাস।

সোমবার থেকে ছিল প্রাচীন ইতিহাসের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। সময় ছিল সকাল ১০ টা থেকে। তবে অনেক পরীক্ষার্থী উপস্থিত হতে পারেননি অগ্নিপথ প্রতিবাদের জেরে ট্রেন চলাচল না করায়। বন্যা পরিস্থিতির জন্যও অনেকেই বাইরে। তাই আরও জোরদার অনলাইন পরীক্ষার দাবি।

পড়ুয়াদের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলন- বিক্ষোভ- ধর্মঘট এবার বিশ্ববিদ্যালয়ে করা হবে না। কর্তৃপক্ষ দাবি না মানলে পরবর্তী পদক্ষেপ অন্যভাবে নেওয়া হবে দাবি আদায় করতে। পড়ুয়াদের আরও অভিযোগ, পরীক্ষা শুরুর আগে সিলেবাস শেষ করেননি অধ্যাপকরা। শুধু পিডিএফ দিয়ে দেওয়া হয়েছিল। এই অবস্থায় অফলাইন পরীক্ষা নেওয়া ঠিক নয়। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এই আন্দোলনের জেরে সিদ্ধান্ত বদল হবে কি না, এই  বিষয়ে কিছু জানা যায়নি।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার