”আমিই নায়ক আমিই ইন্ডাস্ট্রি’ এই ফর্মুলা আর কাজ করছে না- ”বুম্বাদাকে কটাক্ষ রানা সরকারের

একজন তিরিশ বছর ধরে একা টানার পর যদি তার "আয় আয়" ডাকে আপনারা সাড়া না দেন তাহলে তো উনি ঠিকই বলে ছিলেন যে "ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে যাবে"

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘খুকু’ এলো না : এতো করে ডাকলো তবু খোকা খুকুরা হলে এলো না;
এতবার বললো পাশে দাঁড়ান পাশে দাঁড়ান তবু টিকিট কাউন্টারের সামনে কেউ দাঁড়ালো না…” আয় খুকু আয় প্রসঙ্গে এমনই কটাক্ষের সুর প্রযোজক রানা সরকারের গলায়। বলা বাহুল্য এর আগেও বহুবার নানা সময় নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও তাঁর বিরুদ্ধে যথাসময় পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ এনেছে টেলিদুনিয়া। আবার কখনও কোনও কাজের মূল্যায়ন করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন যে তা হয়ে দাঁড়িয়েছে উল্টো।  

এবারেও তার ব্যাতিক্রম হল না। শুক্রবার মুক্তি পেয়েছে জিৎ প্রযোজিত প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া অভিনীত ‘আয় খুকু আয়’। বাবা ও মেয়ের সম্পর্কের এক অদ্ভূত সমীকরণের কথাই বলবে এই ছবি। কিন্তু প্রযোজক রানা সরকার এমন কথার বাণে বিদ্ধ করলেন কেন সকলের প্রিয় ‘বুম্বাদা’কে? 

সংবাদমাধ্যমকে এবিষয়ে রানা সরকার জানিয়েছেন, ”ছবিটা একেবারে ফ্লপ। দুই বাঘা অভিনেতার নাম জড়িয়ে রয়েছে ছবিটার সঙ্গে কিন্তু মুক্তির পর তিনদিন পেরিয়ে গেলেও দর্শকই আসছেন না। ‘ তাঁর আরও মন্তব্য দেবের ছবি যদিও বা চলে কিন্তু জিৎ বা প্রসেনজিতের ছবি দেখতে সেভাবে কেউ হলে আসে না। এখান থেকেই বোঝা যাচ্ছে দর্শক ইঙ্গিত দিচ্ছে যে তাঁরাও নতুন কিছু চান। ”

এদিন সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে রানা সরকার লিখেছেন, ”এভাবে কী করে চলবে বলুন তো ? একজন তিরিশ বছর ধরে একা টানার পর যদি তার “আয় আয়” ডাকে আপনারা সাড়া না দেন তাহলে তো উনি ঠিকই বলে ছিলেন যে “ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে যাবে”…” সঙ্গে তাঁর আরও বক্তব্য ”আমিই নায়ক আমিই ইন্ডাস্ট্রি’ এই ফর্মুলা আর কাজ করছে না। ” 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রযোজক রানা সরকার এমন মন্তব্য করলেও অভিনেতার তরফে কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি। এই বিষয়ে এখনো কোনও পাল্টা মন্তব্য করেননি তিনি। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই