‘খবর দিলে সঠিক দিন” সংবাদমাধ্যমকে আর্জি পর্দার ‘বিন্দু মাসি’র

আমাদের মত প্রবীণ শিল্পীরা যেভাবে কাজ করে এসেছি আমাদের মধ্যে এই ভালো সম্পর্ক, বন্ধুত্বকে নষ্ট করে দেবেন না। '' 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘খবর দিলে সঠিক দিন” আর্জি পর্দার বিন্দু মাসির। কিন্তু কেন এমন কথা বললেন বিন্দু মাসি থুরি অনামিকা সাহা? উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর নানা মন্তব্য করার মত যে ঘটনা রটছে তা নিয়ে রীতিমত ক্ষুব্ধ তিনি। প্রবীণ এই অভিনেত্রীর অনুরোধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে যে ধরণের খবর তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তা যেন বন্ধ করা হয়। ফেসবুকে এক ভিডিওতে এই বার্তা দিলেন অভিনেত্রী।

তাঁর দাবি, ”আমাদের সময় একমাত্র খবরের কাগজ ছিল। আমরা তা পড়তাম এবং সেখান থেকেই সবটা জানতে পারতাম। এখন মোবাইল হয়ে যাওয়ার পর থেকে ইউটিউব, ইন্টারনেটে আমি যা বলিনি সেইসব কথা ভুলভাল মানে করে লিখে দিচ্ছে। আমি আজ বাধ্য হয়ে বলছি। যারা সবসময় মোবাইল বা ইন্টারনেটের চর্চা করেন তাঁদের উদ্দেশ্যে বলছি কিছুদিন আগে হঠাৎ দেখি  বেরিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার সঙ্গে অভিনয় করত তারপর আমাকে মারত। হ্যাঁ ইয়ার্কি, আড্ডা আমাদের হত কিন্তু ওঁর সঙ্গে বন্ডিং আমার খুব ভালো। আমরা অভিনয়ের সময় এক আর অন্যসময়  মজা করতাম। কিন্তু তাই বলে প্রসেনজিৎ আমাকে মারধোর করত এমনটা কখনই নয়। আর আমিও কখনও এটা বলিনি। হয়তো মজার ছলে জানিয়েছি শট দেওয়ার পর কী কী করেছি। কিন্তু তার মানে এটা কখনই নয়।  এটা আমার খুব খারাপ লেগেছে। প্রসেনজিতের সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট করার মূলে এটা। তাই খবর দিলে সঠিক দেবেন।”

তিনি এর বলেন, ”আমরা আর্টিস্ট। ওঁ সুপারস্টার, আমিও যা ছোট ছোট চরিত্র পাচ্ছি করছি। কিন্তু ওঁর এটা পড়ে খুব খারাপ লেগেছে। আমার সঙ্গে দেখা হল পরে ও বলল এসব কী হল অনামিকা দি? তুমি আমার সম্পর্কে এসব বলেছ? আমার সেই থেকেই প্রচন্ড মন খারাপ। আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি ভুল্ভাল খবর দেবেন না। আমাদের মত প্রবীণ শিল্পীরা যেভাবে কাজ করে এসেছি আমাদের মধ্যে এই ভালো সম্পর্ক, বন্ধুত্বকে নষ্ট করে দেবেন না। ” 

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

হাসপাতালে ঢুকে রোগীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত, চাঞ্চল্য হাওড়ায়

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী