Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেলের মধ্যে রোদ্দুরের গানে অনিদ্র রাত কাটছে বন্দিদের

সোমবার মুখ্যমন্ত্রীকে কুকথা বলার মামলায় জামিন পেলেও রোদ্দুরকে আরও কিছুদিন জেল হেফাজতে থাকতে হবে। দু’হাজার টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলের মধ্যে কেমন দিন-রাত কাটছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ভাষায় কটাক্ষ-সহ একাধিক অভিযোগে ধৃত রোদ্দুর রায়ের? জেল সূত্রে জানা গিয়েছে, মোক্সাবাদের জনক রোদ্দুর রায় জেলে বসে মাঝ রাত্তিরে গেয়ে উঠছেন গান। তার সেই গান শুনে ঘুম ভাঙছে জেলের অন্য বন্দিদের।

রোদ্দুর রায় লালবাজারের যে জেলে বন্দি সেই জেলে রয়েছেন তোলাবাজিতে অভিযুক্ত পাপ্পু নামের কসবার এক যুবক। রোদ্দুরের সঙ্গে কাটানো তার রাত স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে ওই বন্দি। পাপ্পু জানিয়েছে, আচমকা মাঝ রাত্তিরে উঠে রোদ্দুর রায় বলছেন, ‘রাত হয়েছে। এবার ঘুম থেকে ওঠো।’ তার কিছুক্ষণ পরেই শুরু করে দিচ্ছেন তাঁর নিজের ভাষায় গান। আর গান গাওয়ার মাঝে মাঝে প্রকাশ করছেন তাঁর নিজস্ব হো হো করে হেসে ওঠার ভঙ্গি। রাতের জেলে বন্দিদের উদ্দেশ্যে রোদ্দুর ডাক দিয়ে বলেন, ‘এবার উঠে পড়ো ভাই। সবাই ওঠো। রাতে কেউ ঘুমোয় নাকি? চল তোমাদের গান শোনাই।’ এর পর ঘুম ভেঙে ইচ্ছেয় অথবা অনিচ্ছেয় বন্দিরা শুনতে থাকেন রোদ্দুরের গান।

উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত ৮ জুন তাঁকে গ্রেফতার করে পুলিশ। সোমবার মুখ্যমন্ত্রীকে কুকথা বলার মামলায় জামিন পেলেও রোদ্দুরকে আরও কিছুদিন জেল হেফাজতে থাকতে হবে। সোমবার দু’হাজার টাকার বন্ডে রোদ্দুরকে জামিন দেওয়া হয়। বেশ কিছু মামলায় রোদ্দুর রায় জামিন পাননি। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কদর্য ভাষা ব্যবহারের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এই মামলাগুলোয় অব্যাহতি পাননি তিনি।

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি