‘দাদাগিরি’ নার্সিংহোমের, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও ফিরতে হল রোগীকে

পরিদর্শনে যান হুগলি জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ জয়রাম হেমব্রম ও হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসাথী কার্ড (SWASTHYA SATHI CARD) থাকলেও বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোম। অভিযোগ জানিয়েছেন তহুরা খাতুন। তিনি কানের সমস্যা নিয়ে গিয়েছিলেন ওই বেসরকারি নার্সিংহোমে (PRIVATE NURSING HOME)। চকবাজারের বাসিন্দা তহুরা। স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে অভিযোগ।

চকবাজারের বাসিন্দা তহুরা খাতুন কানের সমস্যায় ভুগছেন। চিকিৎসা করাতে গিয়েছিলেন চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও তাঁকে পরিষেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্য দফতরে। অভিযোগ পাওয়ার পরেই যাওয়া হয় ওই নার্সিংহোম পরিদর্শনে। পরিদর্শনে যান হুগলি জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ জয়রাম হেমব্রম ও হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়।

বেসরকারি নার্সিংহোমের দাবি, তাঁদের নার্সিংহোম সি ক্যাটাগরিতে পড়ে। ইএনটি-র চিকিৎসা হয় না এখানে। তাই অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।  নার্সিংহোমের মালিক সঞ্জয় সিনহা বলেন, তাঁরা চিকিৎসা দিতে চান। কিন্তু এ ও বি ক্যাটাগরির তুলনায় সি ক্যাটাগরির প্যাকেজ কম। একই অপারেশনের জন্য আলাদা আলাদা প্যাকেজ না রেখে একই প্যাকেজের কথাও বলেন তিনি। রোগীর চিকিৎসা করানোর আশ্বাস দিয়েছেন করমাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা আমজনতা ঠিকঠাক পাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তৈরি করা হয়েছে নজরদারি কমিটি। সেই কমিটি তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই কমিটি হয়েছে রাজ্য ও বিভিন্ন জেলার জন্য। জানা গিয়েছে এই কমিটি যখন তখন নজরদারি চালাবে বেসরকারি হাসপাতালে। শুধু তাই নয়, খতিয়ে দেখবে সরকারি হাসপাতালের কাজও। স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই