ভুয়ো কলসেন্টারে হানা পুলিশের, গ্রেফতার ৬

বেনিয়াপুকুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে ভুয়ো কলসেন্টার খুলেছিল ওই প্রতারণাচক্র। গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের প্রকাশ্যে এল ভুয়ো কলসেন্টারের (FAKE CALL CENTER)  খবর। গোপন সূত্রে খবর পেয়ে ওই ভুয়ো কলসেন্টারে হানা দেয় পুলিশ (POLICE)। কলসেন্টারের নামে বিদেশের নাগরিকদের হাত থেকে ওই প্রতারণাচক্র হাতিয়ে নিত টাকা। মঙ্গলবার রাতে হানা দেয় পুলিশ। গ্রেফতার (ARREST) করে ওই চক্রটিকে। উদ্ধার করা হয়েছে একাধিক ল্যাপটপ ও মোবাইল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে বেনিয়াপুকুর থানার একটি জায়গায় অভিযান চালায় পুলিশ। বেনিয়াপুকুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে ভুয়ো কলসেন্টার খুলেছিল ওই প্রতারণাচক্র। গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। গোপন অভিযান চালিয়ে ৬ যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ ও মোবাইল। ওই প্রতারণা চক্র মূলত আমেরিকা ও কানাডায় প্রতারণা চালাত। বিভিন্ন বিদেশি নাগরিককে ফোন করে হাতিয়ে নিত টাকা।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে একটি ভুয়ো কলসেন্টারের হদিশ পেয়েছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই কলসেন্টারে হানা দিয়ে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছিল। বাজেয়াপ্ত করা হয়েছিল ১২টি মোবাইল ফোন ও ২টি ল্যাপটপ। কলকাতা পুলিশের রিজেন্ট পার্ক থানা এলাকার একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে এই কলসেন্টার চালাত  অভিযুক্তরা। মূলত কলকাতায় বসে মার্কিন নাগরিকদের প্রতারণা করা হত এখান থেকে। কলসেন্টারে হানা দেওয়ার পরেই ওই ফ্ল্যাটটি সিল করে দিয়েছিল পুলিশ। তারপর ফের বেনিয়াপুকুরে পুলিশের জালে আরও ১ ভুয়ো কলসেন্টার। জানা গিয়েছে, ধৃতদের গ্রেফতার করে জেরা করা হচ্ছে। জানতে চাওয়া হচ্ছে, এই চক্রে আরও কারা জড়িত, কী ভাবে করা হত প্রতারণা। তদন্ত চলছে কোথায় কোথায়, কত পরিমাণ টাকা কার কার কাছ থেকে কী ভাবে হাতানো হয়েছে, তা জানতে চেয়ে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে