Maharashtra Crisis: ‘কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট ভাঙতে হবে’, উদ্ধবকে পাল্টা শর্ত শিন্ডের

দলের বিধায়কদের একাংশের বিদ্রোহ নিয়ে এদিন বিকেলে নীরবতা ভেঙেছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের (Maharashtra) রাজনৈতিক সঙ্কট (Political Crisis) নিরসনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়ে দলের বাগী বিধায়কদের মন জয়ের চেষ্টা চালিয়েছিলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। কিন্তু তাঁর সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন বিজেপি নেতাদের হাতে ‘ডুডু-তামাক’ খাওয়া বিদ্রোহী শিবসেনা নেতা (Rebel Shiv Sena leader) একনাথ শিন্ডে (Eknath Shinde)। বুধবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে পাল্টা শর্ত দিয়েছেন তিনি। সেই শর্ত হল, ‘এনসিপি (NCP) ও কংগ্রেসের (CONGRESS) সঙ্গে তৈরি করা জোট ছেড়ে বেরিয়ে আসতে হবে শিবসেনাকে।’ অর্থা‍ৎ রাজ্যে বিজেপিকে সরকার গঠন করে দেওয়াই যে তার আসল ও একমাত্র লক্ষ্য তা খুল্লামখুল্লা জানিয়ে দিয়েছেন বিদ্রোহী শিবসেনা নেতা।

দলের বিধায়কদের একাংশের বিদ্রোহ নিয়ে এদিন বিকেলে নীরবতা ভেঙেছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বিদ্রোহী বিধায়কদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, ‘মুখ্যমন্ত্রী ও শিবসেনার প্রধান পদ ছাড়তে প্রস্তুত। কিন্তু বিধায়কদের সামনে এসে বলতে হবে, আমাকে চান না।’ সেই সঙ্গে শিবসেনা যে কট্টর হিন্দুত্ববাদের রাস্তা থেকে এক পা-ও নড়েনি তাও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি। উদ্ধবের ওই বার্তার পরে বাগী শিবসেনা বিধায়করা কী অবস্থান নেবেন, তা জানতে আগ্রহী ছিল রাজনৈতিক মহল।

শিবসেনা সুপ্রিমোর বার্তার পরে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডে সরাসরিই শর্ত দেন, ‘এনসিপি ও কংগ্রেসের সঙ্গে গাঁটছাড়া থেকে বেরিয়ে আসতে হবে। কেননা মহা বিকাশ আগাড়ি জোট সরকারের নামে রাজ্যে শক্তিশালী হচ্ছে কংগ্রেস ও এনসিপি। ক্রমশই দুর্বল হচ্ছে শিবসেনা। তাছাড়া শিবসৈনিকরাও কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট গড়াকে মানতে পারছে না।’ অর্থা‍ৎ কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট ভেঙে দিয়ে বিজেপির কাছে দাসখত লিখে দিয়ে যে মহারাষ্ট্রে শিবসেনাকে চলতে হবে, তা বুঝিয়ে দিয়েছেন শিন্ডে।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক