আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের অশান্তি উপত্যকায়, জঙ্গিদের গুলিতে নিহত দুই নাগরিক

নিজস্ব প্রতিনিধি: ফের আমজনতাকে খুন করল জঙ্গিরা। এই নিয়ে বিগত কিছুদিনে খুন হয়েছে মোট ন’জন সাধারণ মানুষ। উপত্যকায় এইভাবেই নৃশংস অত্যাচার করছে জঙ্গিরা। আজ ভরা সন্ধ্যায় একজন ফুচকা বিক্রেতা ও একজন ছুতোরকে খুন করেছে জঙ্গিরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজন বিহার ও অপরজন উত্তরপ্রদেশের বাসিন্দা। জম্মু-কাশ্মীরে পৃথক দু’টি জঙ্গি হামলায় দু’জন ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। সন্ধ্যা পৌনে সাতটায় শ্রীনগরের ইদগাহ এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত জঙ্গিরা ৩৬ বছর বয়সী অরবিন্দ কুমারকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁকে হাসপাতাল নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

অপরদিকে পুলওয়ামার লিটারে আরেক সাধারণ মানুষের উপর হামলা চালায় জঙ্গিরা। মৃতের নাম সাগির আহমদ। জানা গিয়েছে, তিনি উত্তরপ্রদেশের সাহরানপুরের বাসিন্দা। পুলওয়ামায় কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। এদিনের হামলায় গুরুতর আহত হন সাগির। হাসপাতালে চিকিৎসা চলাকালিন মারা যান তিনি। দুটি ঘটনা প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ওমর আবদুল্লা। এদিন তিনি টুইট করে জানিয়েছেন, ‘শ্রীনগরের রাস্তার দোকানির উপর আক্রমণের ঘটনাকে ধিক্কার জানাই। সাধারণ মানুষকে হত্যার দ্বিতীয় ঘটনা ঘটল। এভাবে সাধারণ মানুষকে টার্গেট করার ঘটনাকে ধিক্কার। অরবিন্দ কুমার শ্রীনগরে এসেছিলেন রোজগারের জন্য। তাঁকে খুনের ঘটনা নিন্দনীয়।’

এইভাবে একের পর এক ঘটনায় লাগাতার জঙ্গিদের নৃশংসতা উপত্যকায় ভীতি বাড়াচ্ছে সাধারণ মানুষের মনে। শনিবার সকালেই কাকাপোড়া পুলিশ স্টেশনের উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ