সামান্য স্বস্তি দিয়ে রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগ কাটল না বটে তবে কিছুটা হলেও স্বস্তি ফিরল। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Positive Case) ও শনাক্তের হার (Positivity Rate) সামান্য কমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার দাঁড়িয়েছে ৭.০৪ শতাংশে। তবে অস্বস্তি বাড়িয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু (Death) হয়েছে। অ্যাকটিভ কেসের (Active) সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আরও ৯ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক শূন্য চার শতাংশ। নতুন করে ৬৫৭ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ২৪ হাজার ২৪৪ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। মহানগরীতে একদিনে আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের প্রাণ গিয়েছে। এ নিয়ে মারণ ভাইরাসের বলি হলেন ২১ হাজার ২১৪ জন।’

অ্যাকটিভ কেসের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৯ হাজার ৫৫০ জনে। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৮ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৮০।’

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর