মহারাষ্ট্রে মহাবিদ্রোহ: আপনারা যেতে পারেন, নতুন করে দল তৈরি করব: গদ্দারদের উদ্ধব

শুক্রবার রাতে দলীয় সদস্যদের ভিডিয়ো বার্তায়

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: যারা থাকতে চাইছেন না বা থাকার ইচ্ছে যাদের নেই, তারা চলে যেতে পারেন। দরজা খোলা আছে। নতুন করে দল তৈরি করব।

একনাথ শিন্ডের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়কদের এই বার্তাই দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra Chief Minister) তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শুক্রবার রাতে ভিডিয়ো কনফারেন্সে দলীয় সদস্যদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, তিনি বিশ্বাস করেন শিবসেনায় এখনও এমন কিছু কর্মী আছেন, যাঁরা অত্যন্ত বিশ্বাসী। শীর্ষ নেতৃত্বের প্রতি তাদের আস্থা আছে। তারাই দলের সম্পদ। আগামীদিনে তাদের নিয়েই নতুন করে শিবসেনা তৈরি হবে। গদ্দারদের জন্য দরজা খোলা আছে। তারা চলে গেলে শিবসেনার কোনও ক্ষতি হবে না।

গত বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে এদের প্রত্যেককে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট দেওয়া হয়েছিল। এখন তারাই বিশ্বাসঘাতকের ভূমিকায় নেমে পিছন থেকে ছুরি (back stabbed) মারছে। টিকিট দেওয়া হয়েছিল তাদের যারা কঠিন লডা়ই করে বিরোধীদলের প্রার্থীকে পরাজিত করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। কঠিন সময়ে দলের পাশে দাঁড়িয়েছে। তাদের ধন্যবাদ দিয়ে ছোটে করতে চাইছি না। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আমার কাছে নেই।’

এই প্রসঙ্গে একনাথ শিন্ডের (Eknath Shinde) কথা উল্লেখ করে উদ্ধব ঠাকরে বলেন, ‘কিছুদিন আগে একনাথ শিন্ডেকে আমি জানিয়েছিলা, শরিক দলের তরফ থেকে কিছু অভিযোগ উঠছে। কী সেই অভিযোগ, সেটা শুনে সমস্যার সমাধান করতে। উনি জানান, শরিক এবং দলের কয়েকজন চাইছে, শিবসেনা বিজেপির হাত ধরুক। একটা কথা জানিয়ে রাখি, বেঁচে থাকতে বিজেপির হাত ধরব না। কারণ, ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

আরও পড়ুন মহারাষ্ট্রে মহাবিদ্রোহ: ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরলে জোট ছাড়ব : বিদ্রোহীদের উদ্ধব

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে