ফের স্বস্তি, রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ২৩৫ জন

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ একলাফে তিনশোর গণ্ডির নিচে নেমে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার উদ্বেগের পরে স্বস্তি মিলতে শুরু করেছে। শুক্রবারের পরে শনিবারও (Saturday) রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ (Daily Positive Case)  নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ একলাফে তিনশোর গণ্ডির নিচে নেমে এসেছে। একদিনে নতুন করে আরও ২৩৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে কলকাতা মহানগরী (Kolkata)। গত ২৪ ঘন্টায় শহরে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৬ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু (Covid Death)। শুক্রবারের পরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দীর্ঘ সাড়ে চার মাসে সাতশোর গণ্ডি ছাড়িয়েছিল। আর সংক্রমণ হার সাত দশমিক ৩০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। ফলে উদ্বেগ বেড়েছিল। তবে শুক্রবার দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে কমে দাঁড়ায় ৬৫৭ জনে। সংক্রমণ হার-ও কমেছিল। ফলে সামান্য হলেও স্বস্তি মিলেছিল। তবে গত কয়েকদিন ধরে যেভাবে করোনার সংক্রমণ শেয়ারবাজারের মতোই ওঠানামা করছে, তাতে যথেষ্টই চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা।  

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় সংক্রমণ হার অবশ্য আগের দিনের চেয়ে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৭ শতাংশে। ২৩৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ২৪ হাজার ৪৭৯ জন। কলকাতা শহরে আরও ১১৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশের জেলা উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৮ জন সংক্রমিত হয়েছেন। মারণ ভাইরাসের ছোবলে আরও দুই জনের মৃত্যু হওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ২১৬ জন।’

সংক্রমণ এক ধাক্কায় অনেকটা কমলেও অ্যাকটিভ কেসের সংখ্যা লাগাতার বাড়ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয় করলেন ১৯ লাখ ৯৯ হাজার ৭৬৭ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৮ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৯৬ জন।’

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে