Maharashtra Crisis: ‘গদ্দারদের কোনও ক্ষমা নয়’, শিন্ডে শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন আদিত্য ঠাকরে

সাংবাদিকদের তিনি বলেন, ‘এই লড়াই সত্যের সঙ্গে মিথ্যার। আমরা সত্যের পক্ষেই রয়েছে এবং আমি নিশ্চিত জয় আমাদের হবেই।’

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিদ্রোহী শিবসেনা বিধায়করা (Rebel Shiv Sena Mla’s) বিজেপির (BJP) দাসত্ব স্বীকার করার অবস্থানে অনড় থাকায় সমঝোতার সম্ভাবনা সমূলেই বিনষ্ট হয়েছে। রাজ্যে মহা বিকাশ আগাড়ি (MVA) সরকারের মৃত্যুঘন্টা বাজিয়ে পরবর্তী সরকার গঠন নিয়ে শুক্রবার রাতেই বদোদরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnavis) সঙ্গে বৈঠক করেছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। আর সেই গোপন বৈঠকের খবর জানাজানি হতেই বিদ্রোহী শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) পুত্র তথা মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। শনিবার দলের কার্যকরী সমিতির (Exicutive Committee) বৈঠক শেষে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘গদ্দারদের (Betrayal) কখনই ক্ষমা করা হবে না।’

দলীয় বিধায়কদের বিদ্রোহের ফলে সংগঠন যে ধাক্কা খেয়েছে, তা কীভাবে সামলে ওঠা যাবে তা নিয়ে এদিন দলের কার্যকরী সমিতির বৈঠক ডেকেছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বৈঠকে ঠিক হয়েছে, বিজেপির (BJP) মদতপুষ্ঠ বিদ্রোহী শিবসেনা বিধায়করা যাতে দলের নাম এবং দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray)  নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা না লুটতে পারে তার জন্য নির্বাচন কমিশনকে (ECI) চিঠি দেওয়া হবে।

এদিনের বৈঠকের পরে দলের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই লড়াই সত্যের সঙ্গে মিথ্যার। আমরা সত্যের পক্ষেই রয়েছে এবং আমি নিশ্চিত জয় আমাদের হবেই।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১