Corona: করোনায় আক্রান্ত রোহিত, ভারতীয় শিবিরে বিপর্যয়

উদ্বিগ্ন ভারতীয় শিবির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড় ধাক্কা ভারতীয় শিবিরে।

কোহলির পর এবার করোনায় আক্রান্ত খোদ ক্যাপ্টেন। বিসিসিআই বিবৃতি জারি করে জানিয়েছে করোনায় রোহিতের (Rohit Sharma) আক্রান্ত হওয়ার খবর। রোহিতে করোনায় আক্রান্ত হওয়ার খবরে ভারতীয় শিবিরে বাকিদের নিয়েও চিন্তা বাড়ছে। 

বিসিসিআইয়ের (BCCI) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ চলাকালীন ভারতীয় দলের Rapid Antigen Test-এ রোহিতের করোনা ধরা পড়েছে। আপাতত তিনি আইসোলেশনে আছেন। এই মুহূর্তে লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারত যে প্রস্তুতি ম্যাচ চলছে তাতে শনিবার মাঠে নামেননি রোহিত। কিন্তু শুক্রবার তিনি নেমেছিলেন। সেটাই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। শুক্রবার পর্যন্ত সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশেছেন তিনি। ফলে অন্যদের মধ্যেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এখনও পর্যন্ত আর কোনও ক্রিকেটারের করোনার খবর প্রকাশ্যে আসেনি।

উল্লেখ করার মতো বিষয় হল, গত সেপেটম্বরে ইংল্যান্ড সফরে কোভিড (COVID-19) আক্রান্ত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজে চারটি টেস্ট হওয়ার পরে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়। সিরিজে ভারত এগিয়ে আছে ২-১ ম্যাচের ব্যবধানে। অবশিষ্ট সেই টেস্টটিই এ বার এজবাস্টনে হওয়ার কথা। সেই ম্যাচে নামার আগে ফের ভারতীয় শিবিরে করোনা ভারতের প্রস্তুতিতে বড়সড় প্রভাব পড়তে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন বিরাট কোহলি। তাঁর ইংল্য়ান্ড সফর ঘিরে তৈরি হয় ঘোর অনিশ্চয়তা। যদিও তিনি খুব কম সময়ের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ক্যাপ্টেন করোনায় আক্রান্ত হওয়ার খবর যে রীতিমতো উদ্বেগের তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়