জলপাইগুড়িতে উদ্ধার ২০ ফুট লম্বা পাইথন, দেখতে ভিড় স্থানীয়দের

২০ ফুট লম্বা পাইথন উদ্ধার হল জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায়। বিশালাকার এই সাপ দেখতে ভিড় জমান স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০ ফুট লম্বা পাইথন উদ্ধার হল জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায়। বিশালাকার এই সাপ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তে সেটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। বিশালাকার অজগরটিকে এদিন উদ্ধার করেন স্থানীয় পরিবেশ প্রেমীরা। এর পর উদ্ধার হওয়া সাপটিকে বনদফতরেরভ হাতে তুলে দেন তাঁরা। পাইথনটি সুস্থ থাকায় বনদফতরের কর্মীরা আবার জঙ্গলে ছেড়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার জলপাইগুড়ি জেলার মৌলানি বাজার সংলগ্ন নেওরা নদীর পাড়ে বিশালাকার ওই অজগর সাপটিকে দেখা যায়। স্থানীয়দের দাবি, একটি বড় ছাগলকে গিলে খাচ্ছিল ওই অজগরটি। এদিন সাপটি দেখা যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ময়নাগুড়ির এক পরিবেশ প্রেমী সংগঠনকে খবর দেন। ওই সংগঠনের সম্পাদক নন্দু রায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। এর পর দীর্ঘ সময় ধরে চেষ্টা করার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। প্রায় দু ঘণ্টার চেষ্টায় উদ্ধার করার পর বন দফতরের কর্মীদের হাতে পাইথনটিকে তুলে দেন তাঁরা।

সাপ বিশেষজ্ঞরা জানান, ২০ ফুট লম্বা ওই বার্মিজ পাইথনটির আনুমানিক ওজন ৫০ কেজি। এত বিশালাকার এবং বেশি ওজনের পাইথন গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় বহু বছর দেখা যায়নি বলে দাবি পরিবেশকর্মীদের। এদিন সাপ উদ্ধার কর‍্যতে ঘটনাস্থলে যান লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভ্রশঙ্খ দত্ত-সহ বন দফতরের অন্যান্য কর্মীরা। এদিন সাপটিকে উদ্ধার করার পর পরিবেশপ্রেমীরা তাঁদের হাতে অজগরটিকে তুলে দেন। সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় সেটিকে আবার বন দফতরের কর্মীরা জঙ্গলে ছেড়ে দেন।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার