চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাড়ার মেয়েকেই জোর করে সহবাস, যুবক গেল হাজতে

নিজস্ব প্রতিনিধি: পাড়াতুতো দাদার সঙ্গে ছিল ঘনিষ্ঠতা। আর সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই নাবালিকার চরম ক্ষতি করে দিল সেই পাড়াতুতো দাদা। বাড়িতে ঢুকে লুঠেপুটে খেল তাকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট(Basirhat) মহকুমার হাড়োয়া(Haroya) থানার পিয়ারা গ্রামে। রবিবার ভোরে সেই পাড়াতুতো দাদাকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ। নাম তার রহিম মোল্লা, বয়স ৩৫ বছর। আগামিকাল তাকে আদালতে পেশ করা হবে। তবে এদিনই ওই নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হচ্ছে বসিরহাট জেলা হাসপাতালে। যদিও অভিযুক্তের দাবি, সে নাবালিকার সহমতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। জোর জবরদস্তির কোনও ঘটনাই ঘটেনি। কিন্তু সহবাসের অভিঘাতের জেরে যন্ত্রণা সহ্য করতে পারেনি ওই নাবালিকা। তার জেরেই এখন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হচ্ছে।

জানা গিয়েছে, বছর ১৪-র ওই নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত যুবক রহিম মোল্লার সঙ্গে তার বেশ ঘনিষ্ঠতাও ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। শুধু তাই নয়, ওই নাবালিকার পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল রহিমের। নাবালিকার বাড়িতেও যেত সে। শনিবার সন্ধ্যায় নাবালিকা বাড়িতে একাই ছিল। সেই সুযোগেই তাদের বাড়িতে এসে নাবালিকার ওপর চড়াও হয় রহিম। তাকে জোর করে সহবাস করে সে। কিন্তু যন্ত্রণায় নাবালিকা চিৎকার শুরু করলে পাড়াপ্রতিবেশীরা তাদের বাড়ির সামনে জড়ো হয়ে যায়। সেই সময়েই রহিম পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে নাবালিকার বাবা-মা এই ঘটনা জানতে পেরে রাতেই হাড়োয়া থানায় অভিযোগ জানান রহিমের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার ভোরে পকসো ধারায় গ্রেফতার করা হয় রহিমকে। আগামিকাল নাবালিকার জবানবন্দি নেওয়া হবে আদালতে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ