দু’মাসের সন্তানকে খরস্রোতা নদীতে ফেলে দেন মা, আদালতে বেকসুর খালাস

পুলিশ পাকাপোক্তে প্রমাণ দাখিল করতে পারেনি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দুই মাসের সন্তানকে খরস্রোতা নদীতে ফেলে খুন করার অভিযোগ উঠেছিল মায়ের (Mother) বিরুদ্ধে। পুলিশ মহিলাকে গ্রেফতার করে। দায়ের করে মামলা। কর্নাটক হাইকোর্ট মহিলাকে যাবতীয় অভিযোগ থেকে রেহাই দিয়েছে। কারণ পুলিশ এই মহিলার বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ আদালতে পেশ করতে পারেনি।

কর্নাটক হাইকোর্টের (Karnataka high court) বিচারপতি কে সোমশেখরের এজলাস সন্তান খুনের অভিয়োগ থেকে রেহাই দিয়েছেন কবিতাকে। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কবিতা এবং তাঁর স্বামী মঞ্জুনাথা তাদের দুই মাসের শিশু সন্তানকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সন্তান কিছুদিন ধরে শ্বাসকষ্ট পাচ্ছিল। পাশাপাশি সে মৃগী রোগেও আক্রান্ত। ডাক্তার রক্তপরীক্ষা (blood test) করতে বলে। হাসপাতাল থেকে সে একাই বাসস্ট্যান্ডে ফিরে আসে। বাসস্ট্যান্ডের পাশ দিয়ে যাচ্ছিলেন এক পুলিশকর্মী। তিনি কবিতার কাছে বাস স্ট্যান্ডে বসে থাকার কারণ জানতে চাইলে তিনি ওই পুলিশকর্মীকে নদীর পাড়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।

ওই পুলিশকর্মী কিছু না ভেবে কবিতাকে নদীর ধারে নিয়ে গেলে কবিতা ওই পুলিশকর্মীর (police) সামনে তাঁর দুই মাসের শিশু সন্তানকে খরস্রোতা নদীতে (river)  ছুঁড়ে ফেলেন। ওই পুলিশকর্মী কবিতাকে গ্রেফতার করে। তৈরি করে চার্জশিট। কর্নাটক হাইকোর্টে (Karnataka high court) মামলাও ওঠে। কিন্তু পুলিশ মহিলার বিরুদ্ধে আদালতে পাকাপোক্ত প্রমাণ দাখিল করতে পারেনি। যে কারণে কর্নাটক হাইকোর্টের কে সোমশেখরের বেঞ্চ (A division bench headed by Justice K Somashekar) ওই মহিলাকে বেকসুর খালাস করে দেয়। রায় দিতে গিয়ে বেঞ্চ বলে, পুলিশ অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ দাখিল করতে পারেনি।

আরও পড়ুন কৌটোর মধ্যে পরিত্যক্ত ভ্রুণ, কর্নাটকে হৈচৈ

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩