সৌজন্যের ছবি ফুটে উঠল ঝালদা উপনির্বাচনে, একসঙ্গে খেতে বসলেন ৩ প্রার্থী

ভোট গ্রহণ কেন্দ্র ঝালদা হাইস্কুলে সকাল থেকে বসে আড্ডায় মেতেছিলেন তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি প্রার্থী। মোট ভোট পড়েছে ৮১ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া জেলার ঝালদা (JHALDA) উপনির্বাচনে দেখা গেল সৌজন্যের রাজনীতি। কয়েক মাস আগে এই পুরসভার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে পরিস্থিতি ছিল উত্তপ্ত। তবে উপনির্বাচনে দেখা গেল কংগ্রেস (CONGRESS), তৃণমূল (TMC) এবং বিজেপি (BJP) প্রার্থীর সৌজন্য। একসঙ্গে বসে খাবার খেলেন প্রার্থীরা। দিলেন আড্ডাও। উল্লেখ্য, নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর (১২ নম্বর ওয়ার্ড) আবেদনে উপনির্বাচনে প্রার্থী দেয়নি বাম।

উপনির্বাচনের দিন দেখা গেল সৌজন্যের ছবি। ভোট গ্রহণ কেন্দ্র ঝালদা হাইস্কুলে সকাল থেকে বসে আড্ডায় মেতেছিলেন তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি প্রার্থী। মাঝেমাঝেই চলছে চা, বিস্কুট শহর টুকটাক খাওয়া। আর দুপুরেও ৩ প্রার্থী খেলেন একসঙ্গে বসেই। গাছের তলায় খেতে খেতে চলল আড্ডা।  বিকেলে বসেছিল চায়ের আসর। দুপুরের খাবার এনেছিলেন কংগ্রেস প্রার্থী। তা ভাগ করেই খেলেন ৩ শিবিরের প্রার্থী।

এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক বলেন, দুঃখজনকভাবে খুন হয়েছিলেন তখন কান্দু। তবে সেই ঘটনা বিচ্ছিন্ন। ভূত প্রতিবার আসবে যাবে তবে নিজেদের মধ্যে বিবাদ কেন? বলেন, এখানে সকলের সঙ্গে সকলের সম্পর্ক ভালো। কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু বলেন, পাড়ায় সকলেই মিলেমিশে থাকা হয়। এটাই এখানের সংস্কৃতি। বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস বলেন, ঝালদার পরিবেশ শান্ত।

রবিবারের উপনির্বাচনে নিরাপত্তা ছিল কড়া। মোট ভোট পড়েছে ৮১ শতাংশ। ৩ শিবিরের প্রার্থীই বলছেন, ২৯ জুন ফলাফল (ELECTION RESULT) যাই হোক না কেন, ঝালদার সম্প্রীতি থাকবে অটুট।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের