Gold & Silver Price: সোনা ও রুপোর দাম ফের বাড়ল, কলকাতায় কত দাম জেনে নিন………

২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ১১০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনেই কলকাতার বাজারে সোনা (Gold) ও রুপো (Silver) আগের দিনের তুলনায় মহার্ঘ। ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দাম প্রতি গ্রামে বেড়েছে ১০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দাম বেড়েছে প্রতি গ্রাম ১১ টাকা। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। টানা ছয়দিন বাদে প্রতি কেজি রুপোর দাম (Silver Price) বেড়েছে ৫০০ টাকা। যার ফলে রুপোর কেজি ফের ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।
গত সপ্তাহের শেষ কর্মদিবসে অর্থাৎ শনিবার কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম আগের দিনের চেয়ে প্রতি গ্রামে যথাক্রমে বেড়েছিল ৫ টাকা। যার ফলে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে দাঁড়িয়েছিল ৪ হাজার ৭৫৫ টাকা। আর ২৪ ক্যারেট সোনা বিক্রি হয়েছিল প্রতি গ্রাম ৫ হাজার ১৮৭ টাকা। আজ সোমবার প্রতি গ্রামে ১০ টাকা বাড়ায় ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৬৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৮ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম ৫১ হাজার ৯৮০ টাকা। অর্থাৎ ফের ৫২ হাজারের ঘরের কাছাকাছি পৌঁছেছে ২৪ ক্যারেট সোনার দাম।
গত সপ্তাহে সাধারণ মধ্যবিত্তকে যথেষ্টই স্বস্তি দিয়েছিল রুপোর (Silver) দাম। এক সপ্তাহে প্রতি কেজি রুপোর দাম কমেছিল এক হাজার ২০০ টাকা। এদিন এক ধাক্কায় প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা। যার ফলে ফের ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। কলকাতার বাজারে আজ এক কেজি রুপোর দাম ৬০ হাজার ৩০০ টাকা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামিরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর