পোপের পর এবার দুবাইয়ের মসজিদ দর্শন নবীনের

রাজ্য বিজেপিতে তীব্র অসন্তোষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পোপ ফ্রান্সিসের সঙ্গে নবীনের (Odisha Chief Minister Naveen ) সাক্ষাৎকে কেন্দ্র করে ওড়িশা রাজ্য বিজেপিতে তীব্র অসন্তোষ তৈরি হয়। শিবিরের বেশ কয়েকজন নেতা এই সাক্ষাতের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। সেই বিতর্কের রেশ মিটতে না মিটতে এবার দুবাইয়ের বিখ্যাত জায়েদর মসজিদে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী(Odisha Chief Minister Naveen )। শুধু যাওয়া নয়, মসজিদের কনফারেন্স রুমে দুবাইয়ের (Dubai) বিশিষ্ট শিল্পপতিদের নিয়ে বৈঠক করেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাজ্যে বিনিয়োগ টানতে কনফারেন্স রুমে সেখানকার শিল্পপতিদের সঙ্গে তিনি বৈঠক করেন।

পরে তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে মসজিদের (Mosque) একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘মার্বেল পাথরের তৈরি এই মসজিদ মোঘল স্থাপত্যকলার একটি অনবদ্য নিদর্শন। মসজিদের কাজ দেখে আমি মুগ্ধ। এই মসজিদের ব্যাপারে খোঁজ-খবর করে জেনেছি, এই মসজিদ তৈরি করতে মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থানের (Rajasthan) একটি গ্রাম থেকে। উপলব্ধি করলাম, বিশ্বের কোনও কোনও প্রান্তে নির্মাণকাজের সঙ্গে ভারতের একটা যোগ রয়েছে।’

নবীন পটনায়েকের টুইটার অ্যাকাউন্টে আপলোড করা ভিডিয়ো দেখে রাজ্য বিজেপি নেতৃত্ব রীতিমতো ফুঁসছে। বিজেপি (BJP)  নেতা জয়নারায়ণ মিশ্রের প্রশ্ন, ‘জণগনের টাকা খরচা করে বিদেশ সফরের প্রয়োজন কি? আর এই সফর থেকে তিনি রাজ্যের জন্য এমন কীই বা নিয়ে আসবেন। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে তাঁকে তো শঙ্করাচার্য (Shankaracharya) মন্দিরে একবারের জন্য যেতে দেখা যায়নি। মন্দিরে যাওয়ার সময় পান না অথচ পোপের সঙ্গে দেখা করার সময় হয়, মসজিদে যাওয়ার সময় হয়। ’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক